আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > মেষ-এর আছে বিশাল একেকটা প্রকল্প হাতে তুলে নেওয়ার সাহস ও আত্মবিশ্বাস, অন্যদের কাছে যা অসম্ভব বলে মনে হতে পারে। সংকট উত্তরণেও মেষ দৃঢ় এবং শান্ত। আর, এভাবেই তিনি হয়ে ওঠেন একজন সুযোগ্য নেতা। এ সপ্তাহে মেষ নতুন কোনো কাজ হাতে নিতে পারেন, যা তাঁকে নবতর সাফল্যের পথে নিয়ে যাবে। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > ইতিহাসে জুতাকে মহিমান্বিত করেছেন তিনজন ব্যক্তি—ইমেলদা মারকোস, জর্জ বুশের দিকে জুতা নিক্ষেপকারী মধ্যপ্রাচ্যের সেই যুবকটি এবং নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ‘জুতা আবিষ্কার’ কবিতার মূল ভাবনাটি যে রবীন্দ্রনাথের মাথায় কীভাবে এসেছিল, সে রহস্যের কিনারা আমি আজও করতে পারিনি। যা-ই হোক বৃষ, এ সপ্তাহে কিছু উদ্ভাবনী চিন্তা আপনার খ্যাতি বৃদ্ধি করবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > ধন্যবাদ জানালে কাউকে ছোট করা হয়—এমন ভাবনা বাঙালি ছাড়া আর কেউ করবে না। উপকারের জবাবে ‘ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করতে চাই না’—এই উক্তির পেছনে কোন ধরনের বিনয় বিরাজ করে, তা আমার বোধের অগম্য। প্রিয় মিথুন, এ সপ্তাহে আপনি লোকের কাছে উপকার পাবেন। তখন মুখ দিয়ে পরিষ্কারভাবে ‘ধন্যবাদ’ শব্দটি উচ্চারণ করতে ভুলবেন না যেন। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > যেসব কাজ জমিয়ে রেখেছেন এবং এখন আর করে লাভ নেই, সেগুলো সামনে থেকে সরিয়ে ফেলুন, মন থেকেও মুছে ফেলুন। ভারহীন মনে নতুন কাজকর্মে হাত দিন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> চলতি সপ্তাহটি নিশ্চয়ই আপনার জন্য খুব ভালো, তবে কোনো অবস্থায়ই কারও সঙ্গে যেন দীর্ঘ তর্ক-বিতর্কে লিপ্ত হবেন না। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > আপনি আধুনিক হলেও মনের গভীরে বেশ রক্ষণশীল, অনেকটা তুলার মতোই। এ সপ্তাহে আপনার এই রক্ষণশীলতার ওপর আঘাত আসতে পারে। এমনিতে এই সাত দিন শুভ। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > মার্টিন লুথার কিং যখন তাঁর ভাষণের এক জায়গায় হঠাৎ একটু থামেন এবং গলা খাদে নামিয়ে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন, ‘আই হ্যাভ আ ড্রিম;’ কিংবা বঙ্গবন্ধু যখন তাঁর ৭ মার্চের ভাষণে একটু থেমে অপেক্ষাকৃত নিচু স্বরগ্রামে বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’ এবং তার পরই কণ্ঠ আকাশে ছড়িয়ে দিয়ে বলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,’ তখন যেকোনো শ্রোতার মনে সম্মোহন সৃষ্টি হয়। কোনো অভিনেতার পক্ষে সম্ভব নয় এসব অনুকরণ করা।...প্রিয় তুলা, এ সপ্তাহে আপনার বক্তব্যের প্রকাশনাটির ওপর অনেকটাই নির্ভর করবে আপনার সাফল্য। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > পুরো সপ্তাহটিকে সাত দিনের সমষ্টি হিসেবে না দেখে একটি একটি দিন হিসেবে দেখুন। কারণ, চলতি সপ্তাহ আপনার কাটবে নানাবিধ সাফল্য ও সমস্যায়। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > একজন উদ্বাস্তুর মর্মবেদনা আমি বুঝি, শুনতে পাই তার শেকড়ছেঁড়া আর্তনাদ। নিঃসঙ্গতার যন্ত্রণার সঙ্গেও আমার পরিচয় আছে। তাই রবীন্দ্রনাথের গানে যখন শুনি, ‘আমার দুঃখ জোয়ারের জলস্রোতে/ নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে...’, তখন ভাবি, কখনো কখনো নিষ্ক্রিয়তাই কি আমাদের মুক্তি ও উপশমের একমাত্র পথ হয়ে দাঁড়ায়?...চলতি সপ্তাহে ধনু অপেক্ষাকৃত ভালো থাকবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > এ সপ্তাহে সমর্পিত থাকুন নিজের মহৎ আদর্শের কাছে। আপনার উদারতা যেন অন্য কোনো কিছুর কাছে পরাজিত না হয়। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > কোনো কিছুর তোয়াক্কা করবেন না। মনের সব স্ট্রেস বা চাপকে জোর করে সরিয়ে রাখুন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > যথাসম্ভব সামাজিক ক্ষেত্রে সময় কাটান। কাজে অবহেলা না করেও এটা করা যায় এবং এতে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে।