আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > ১০ বছর বয়স পর্যন্ত একটি শিশু তার মা-বাবা, পরিবার-প্রতিবেশ থেকে যে ধরনের মূল্যবোধ আহরণ করে—তা তার সারা জীবনের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করতে পারে। এ ক্ষেত্রে বিশেষ করে শিশুর ওপর তার মায়ের প্রভাবটাই সবচেয়ে শক্তিশালী বলা হয়েছে। মেষ জাতক নেপোলিয়ন এই জন্যই কি ফরাসিদের উদ্দেশে বলেছিলেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি উন্নত জাতি উপহার দেব?’ ...প্রিয় মেষ, আপনার সব ঠিকঠাক আছে, তবে ওপরের কথাগুলো আরেকবার মন দিয়ে পড়বেন। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > উপমহাদেশের একজন শ্রেষ্ঠ অভিনেতা, সত্যজিৎ রায়ের বেশির ভাগ ছবির নায়ক—সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি একজন শক্তিশালী কবিও বটে। তাঁর একটি কবিতা: অন্তহীন সন্ন্যাস নিয়ে তুমি। এরই কয়েকটি লাইন নিবেদন করি, ‘এই বন আলো করে তুমি পুড়ে যাও/ তুমি কার শব/ ঠিক যেন উপবাসী ব্রতধারী তুমি/ অথবা কি নিহত হয়েছ প্রিয় মানুষের হাতে? ...কারা সব পেয়ে গেছে তুমি বুঝি কিছুই পেলে না/ জঙ্গলের চিতায় শুয়ে তুমি উপবাসী/ সারা দিন কিছুই খেলে না।’ এই কবিতার সঙ্গে আপনার রাশিফলের কোনো যোগ নেই, তবু দেখুন তো মনে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় কি না। ...সপ্তাহের শেষাংশ খুব ভালো কাটবে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > প্রতিবাদ, পরিবর্তন ও বিপ্লবের নায়ক মিথুন—যেমন চে গুয়েভারা, নজরুল প্রমুখ। এ সপ্তাহে আপনার কাজের মাধ্যমেই আপনি খ্যাতির তুঙ্গে উঠবেন। আর কী চাই! কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > বাঙালি সাহেব আমেরিকান সাহেবকে বলেন, ‘বুইজ্জিন্নি মিস্টার সামিউর (স্যামুয়েল), ড্রাইভার এভরিডে থিফিং থিফিং অয়েল অ্যান্ড মেকিং মাই টুয়েলভ ও-ক্লক। ওফ!’ পাশের অন্য একজন বুঝিয়ে দেন—স্যারের গাড়ির ড্রাইভার তেল চুরি করতে করতে তাঁর বারোটা বাজিয়ে দিচ্ছে। প্রিয় কর্কট, প্রচারণা চালান—শুধু বাংলা নয়, ইংরেজিটাও খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে। তা না হলে আজকের দিনে ক্রমাগত আমরা পিছিয়ে পড়ব।...সপ্তাহ বেশির ভাগ শুভ। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> সব ভালো যার শেষ ভালো। অর্থাৎ শুরুতে যা-ই ঘটুক, সপ্তাহের শেষে গিয়ে আপনি খুশি হয়ে উঠবেন। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > নতুন প্রকল্প শুরু করতে একটু দেরি হয়ে যেতে পারে। এতে ঘাবড়াবার কিছু দেখি না। ধৈর্য ও সাহস রাখুন। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > চিন্তার গতিটা একটু কমিয়ে দিন এবং কোন কাজটি আসলেই আগে করা জরুরি—সেটা ভেবে ঠিক করুন। তা হলে আর সাফল্য নিয়ে দুর্ভাবনা থাকবে না।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > প্রয়াত ঋত্বিক ঘটক ছিলেন চলচ্চিত্রের ‘রাগী পুরোহিত’। বৃশ্চিক রাশির জাতক। পৈতৃক নিবাস ছিল পাবনা ও রাজশাহীতে। জন্ম ঢাকার জিন্দাবাহার লেনে। ১৯৪৭-এ চলে যান কলকাতায়। এরপর ঢাকায় আসেন ১৯৭২-এ। তাঁর জবানিতে: ‘প্লেনে যাচ্ছিলাম। পাশে সত্যজিৎ রায়। যখন পদ্মা অতিক্রম করছি তখন আমি হাউ হাউ করে কেঁদে ফেললাম। সে বাংলাদেশ আপনারা দেখেননি, সেই প্রাচুর্যময় সুন্দর জীবন!’...এই তীব্র অনুভূতি থেকেই তিনি তৈরি করেন তিতাস একটি নদীর নাম ছবিটি। এই হলো খাঁটি বৃশ্চিকের আরেকটি পরিচয়। প্রিয় বৃশ্চিক, দারুণ সাফল্য পাবেন আপনি চলতি সপ্তাহে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > যে কাজটা শুরুই করলেন না এখনো—সেটা কীভাবে শেষ করবেন—এ নিয়ে বেশি গবেষণা না করাই তো ভালো। শুরু করে দিন আগে। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > রিডার্স ডাইজেস্টে একবার পড়েছিলাম—কিছু লোক আছেন, যাঁরা স্বাভাবিক কণ্ঠে উচ্চারিত কথার গুরুত্ব দেন না, কিন্তু কানের কাছে ফিসফিস করে বলা কথা সঙ্গে সঙ্গেই বিশ্বাস করে ফেলেন। আপনিও এই দলে কি না—এ সপ্তাহে একটু ভেবে দেখবেন। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > যা করতে চান—করে ফেলুন; পয়সার জন্য আটকাবে না। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > একজন প্রস্তুতিহীন, অন্যমনস্ক পাঠকের হাতে পড়ে প্রায় ব্যর্থ হন একজন প্রতিভাবান লেখক। পাঠককে পাঠক হয়ে উঠতে হয়। মাঝখানে থাকে সুশিক্ষিত সম্পাদক এবং সৎ, রুচিশীল প্রকাশকের ভূমিকা। চলতি সপ্তাহে মীনকে সতর্কতার সঙ্গে লিখতে এবং পড়তে হবে।