আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > এ সপ্তাহে নিজের অজান্তেই একটা লাভজনক কাজ করে বসতে পারেন। এতে অনেকটা অন্ধকারে আন্দাজে হাত চালিয়ে মশা মেরে ফেলার মতো আরাম পাবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > ভারোত্তোলন প্রতিযোগিতা তো দেখেছেন। শক্তিতে না কুলালে প্রতিযোগীরা ওজন ফেলে দেয়। কিন্তু এই ফেলে দেওয়ারও একটা কৌশল আছে, যা অনুসরণ না করলে দুর্ঘটনা ঘটতে পারে। এ সপ্তাহে কোনো কাজ সাধ্যের অতীত বলে যদি বাদ দিতে চান তো দিন, তবে দড়াম করে নয়; ধীরে সুস্থে, বুঝে শুনে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > টাকা ছাড়া কিছুই হয় না, এমনকি যুদ্ধও না। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে মাত্র ১৭ দিনেই উভয় দেশেরই জিভ বেরিয়ে গিয়েছিল। শেষমেশ রাশিয়ার মধ্যস্থতায় ইজ্জত রক্ষা। প্রিয় মিথুন, এ সপ্তাহে কারও বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতেই হয়—তা হলে শক্ত করে আগে কাছাটা বেঁধে নেবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > সিলেটের সদ্যপ্রয়াত কণ্ঠশিল্পী বিদিতলাল দাস—আমাদের পটলদা। তাঁর ছিল অসম্ভব উদার প্রাণ আর উদাত্ত একটি কণ্ঠ। হাফশার্টের আস্তিন উঠিয়ে আমাকে একবার দেখিয়েছিলেন তাঁর বাহুতে বাঁধা একটি কবচ বা তাবিজ। বলেছিলেন, ‘এর মধ্যে আছে বাবা শাহজালালের দরগার মাটি। তাই আমি কোথাও গান গাইতে উঠে ভয় পাই না।’ যার-যার বিশ্বাসের ব্যাপার, তবুও হূদয়স্পর্শী। ...প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনার সাহস দিয়ে আপনি অন্যকে অনুপ্রাণিত করুন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> অর্থ অর্জনের জন্য সাহিত্য আর সাহিত্যের অর্জন—দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। অদ্বৈত, মানিক, বিভূতিভূষণ—এঁরা শয়ে শয়ে বই লেখেননি। পয়সা তাঁদের অভীষ্ট ছিল না। যা অভীষ্ট ছিল—তা তাঁরা পেয়েছেন, ঘাম শ্রম অশ্রুজলে লেখা অল্প কটি বই দিয়েই।... প্রিয় সিংহ, এ সপ্তাহে নিজেকে প্রশ্ন করুন—আসলে আপনি কী চান। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > বাংলা ভাষায় দুটি সুন্দর শব্দ আছে—যা বাঙালির অতি প্রাচীন সভ্যতা ও সংস্কৃতিকে মনে করিয়ে দেয়। এর একটি হচ্ছে—‘প্রত্যুত্থান’, যার অর্থ আগত অতিথির সম্মানে উঠে দাঁড়ানো। অন্যটি হচ্ছে—‘প্রত্যুদ্গমন’—অর্থাৎ অতিথিকে কিছু দূর থেকে এগিয়ে আনা অথবা বিদায়কালে তাঁকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসা। গ্রামে এখনো এই চর্চা চোখে পড়ে। শহরে এসব লক্ষ করার সময় কোথায়?...যা-ই হোক কন্যা, এ সপ্তাহে আপনার সামাজিক জীবন খুব আনন্দময় হবে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > আপনার কিছু বক্তব্য থাকলে তা নিজে না বলে অন্যকে দিয়ে বলান। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭> অন্যরা যখন একটা সাফল্য পেয়েই আবেগে উচ্ছ্বসিত হয়ে ওঠেন, বৃশ্চিক তখন নিরাসক্ত চোখে তাকিয়ে থাকেন তাঁর পরবর্তী লক্ষ্য বা গন্তব্যের দিকে। এটাই তাঁর বৈশিষ্ট্য।...এ সপ্তাহে বৃশ্চিকের এ রকমই কিছু ঘটবে। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯> এ সপ্তাহে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলেও সেটাকে আমি আপনার সাফল্যই বলব। দুপা সামনে যেতে পারলে তো কথাই নেই। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩> খুব ভালো কাটবে সপ্তাহ আপনার। সাময়িক কষ্টকে সাময়িক বলেই ভাববেন। ওটা থাকবে না।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯> মৃত ভেবে এক রোগীর ট্রলি ঠেলে বাইরে নিয়ে যাচ্ছেন হাসপাতালকর্মী। রোগীটি ডুকরে কেঁদে উঠে বলেন, ‘আমি মরিনি ভাই!’ কর্মী ধমক দিয়ে বলেন, ‘চোপ শালা! আজ বাইশ বছর ধরে এই কাজ করছি, তুই আমাকে শেখাস?’ এটাই ঘটেছে বাংলাদেশের বেলায়। আমরা না খেয়ে নানা কষ্টে কাঁদছি, আর পশ্চিমারা আমাদের দিচ্ছে বিশ্বের ১১ নম্বর সুখী দেশের পদক।...অতএব কুম্ভ, অন্তত এ সপ্তাহটা নিজেকে সুখী বলেই মেনে নিন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > আপনার সামনে লম্বা হয়ে শুয়ে আছে খুব মন ভালো-করা সাতটি দিন।