আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aৎies ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > বৃহত্তম জনগোষ্ঠীর মধ্যে একটা যৌথ বিবেক কাজ করতে দেখা যায়। যৌথভাবেই তারা একটা অন্যায়ের প্রতিবাদ করে; সমাজে একজন ক্ষতিগ্রস্ত হলে অন্যরা এসে তার পাশে দাঁড়ায়। ক্ষতিগ্রস্তের জাতিবর্ণ নিয়ে কেউ মাথা ঘামায় না। এভাবেই একটা সমাজ দৃঢ়তা এবং স্থিতি পায়। ...প্রিয় মেষ, এ সপ্তাহে আপনি আপনার চারপাশের মানুষ সম্পর্কে আরও বেশি সংবেদনশীল হয়ে উঠুন। বৃষ Tauৎus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > বৃষ রবীন্দ্রনাথ একবার ইংল্যান্ড ভ্রমণে গেছেন। এক বাঙালি যুবক এলেন দেখা করতে। যুবকটি অনর্গল ইংরেজিতে কথা বলছিলেন। নিজেই কৈফিয়ত দিলেন, ‘আমায় ক্ষমা করবেন গুরুদেব, অনেক দিন হলো এ দেশে আছি। বাংলা ভাষাটা ভুলেই গেছি।’ রবীন্দ্রনাথ মুচকি হেসে বললেন, ‘তা বাপু, ইংরেজিটাও তো ভালো করে শেখনি।’ ...প্রিয় বৃষ, এ সপ্তাহে শপথ নিন— ‘যাহা শিখিব, ভালো করিয়া শিখিব।’মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > ‘অন্যায়’ অপমানিত হয়ে ফিরে যায় উন্নত-শির মিথুনের কাছে। ন্যায়ের সৈনিক মিথুন, আপন অবস্থানে অনড় থাকুন! আপনার জয় সুনিশ্চিত।কর্কট Canceৎ ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > মসৃণ পথ দ্রুত ফুরিয়ে যায়। ঠিক তেমনই জীবনের সুখগুলোও চোখের পলকে হারিয়ে যায়, দীর্ঘস্থায়ী হয় শুধু দুঃসময়গুলো। এই দুঃসময়কে অতিক্রম করতে হবে পরবর্তী সুসময়ের আশায়। চলতি সপ্তাহে এটুকুই মনে রাখুন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> পাকিস্তান নৌবাহিনী থেকে পালিয়ে এসে স্কুলের ওপরের ক্লাসে ভর্তি হয়েছিলেন আমাদের পতন ভাই। স্কাউটিং-এ ছিলেন আমাদের ট্রুপ-লিডার বা দলনেতা। পিটি-প্যারেড ও শৃঙ্খলার নির্মম শিক্ষক, অথচ স্নেহে পরিপূর্ণ ছিল তাঁর মন। কিশোর বয়সে এ রকম পথপ্রদর্শক পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। প্রিয় সিংহ, এ সপ্তাহে আপনার অগ্রজ ও গুরুজনের প্রতি প্রকাশ্যে শ্রদ্ধা দেখাতে ভুলবেন না। সামনে সুনাম আছে। কন্যা Viৎgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > বাঙালি একটি বচসাপ্রবণ জাতি। পান থেকে চুন খসলেই হাত-পা নেড়ে গলার রগ ফুলিয়ে ঝগড়া শুরু করে দেওয়াটা তার জন্য একান্ত স্বাভাবিক ব্যাপার। কথায় কথায় মামলা ঠুকে দেওয়াতেও সে ওস্তাদ। প্রিয় কন্যা, খুব যুক্তিসংগত কারণ না ঘটলে এ সপ্তাহে রাগটাকে মন থেকে মুছে ফেলবেন। এতে আপনার লাভ হবে। তুলা Libৎa ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > আমরা প্রায় সবকিছুরই বাংলা করেছি। ডাক্তারকে চিকিৎসক লিখছি। তাহলে চিকিৎসককে সংক্ষেপে চি. লিখছি না কেন? বাঙালিয়ানায় বিশ্বাসী এক চিকিৎসক কিন্তু ইতিমধ্যেই নিজের প্যাড ও সাইনবোর্ডে লিখতে শুরু করে দিয়েছেন—‘চি. গজনফর উল্লাহ গজনভি, মববস (এমবিবিএস)’ ইত্যাদি। তাঁর আশা, আগামী ফেব্রুয়ারি নাগাদ অন্য সকলেই তাঁর এই উদ্যোগে অনুপ্রাণিত হবেন। ...প্রিয় তুলা, এ সপ্তাহে খুব ভেবে কথা বলবেন। বৃশ্চিক Scoৎpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭> বড় লক্ষ্য অর্জনের কোনো সহজ রাস্তা নেই। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেই উদ্দেশ্য সাধন করতে হয়। বৃশ্চিক এসব জানেন। তবু বলি, নিজের শক্তিটাকে আরেকটু বাড়ান। নিজেকে নিয়ে যান আরেকটু উচ্চ ভূমিতে। ধনু Sagittaৎius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯> আবেগের ‘বশবর্তী হইয়া’ কাউকে দেবতার আসনে বসানো যেমন ভুল—তেমনই কাউকে নিকৃষ্ট শয়তান হিসেবে চিহ্নিত করাটাও ঠিক নয়। মানুষ হিসেবে আমাদের অবস্থান দেবতা ও দানবের অন্তর্বর্তী স্থলে। ...এ সপ্তাহে আপনার বিচারে ভারসাম্য বজায় রাখুন। মকর Capৎicoৎn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩> কিছু লোকের কথার ভঙ্গিটাই গায়ে জ্বালা ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যেমন, তাঁরা যখন বলেন, ‘রাগ করবেন না ভাই, আপনাকে একটা কথা বলি।’ অর্থাৎ রাগ করার মতোই কিছু একটা এখন বলা হবে। চলতি সপ্তাহে এ জাতীয় লোককে মুখ খোলারই সুযোগ দেবেন না। কুম্ভ Aquaৎius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯> ক্রমাগত প্রচারণার ফলে একটা মিথ্যা কিংবা ভুল যখন সত্য হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যায়—তখন সেটা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। প্রিয় কুম্ভ, এ সপ্তাহে কোনো ব্যাপারে প্রকৃত তথ্যটি খুঁজে বার না করা পর্যন্ত অন্য কাজে হাত দেবেন না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > জীবনের সঙ্গে খাপ খাইয়ে চলতে গেলে অন্যদের কিছুটা ছাড় দিতেই হয়। একে আমরা আপসকামিতা বলতে পারি না এবং এতে আমাদের মর্যাদাও ক্ষুণ্ন হওয়ার কথা নয়। প্রিয় মীন, মনটা আরেকটু সহনশীল এবং নমনীয় করে তুলুন।