আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > সেটা ১৯৫০-এর দশক। পূর্ববঙ্গ (বাংলাদেশ) তখন খুবই অনুন্নত। ওই সময়ে সদ্য পাস করা এক তরুণ প্রকৌশলীর ইনটারভিউ হচ্ছে সড়ক বিভাগে। তাঁকে জিজ্ঞেস করা হলো: তুমি কোথায় পোস্টিং চাও? তরুণটি বললেন: দেশের সবচেয়ে অনুন্নত ও দুর্গম এলাকা—রাস্তাঘাট যেখানে নেই, আমি সেখানে চাকরি জীবন শুরু করতে চাই। প্রিয় মেষ, চ্যালেঞ্জের মুখেই যে আপনার শ্রেষ্ঠ বিকাশ—এ সপ্তাহে নতুন করে তা প্রমাণিত হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > ঘড়িতে কেবলমাত্র একটি কাঁটা থাকলে যেমন সময়ের নির্দেশ হয় না, তেমনই একেবারেই একার প্রচেষ্টায় সাফল্য আসে না। কারও না কারও সহযোগিতা লাগে। কথাটি মনে রাখুন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > এ সপ্তাহে আপনার নিজের মনের প্রয়োজনটাই বড় হয়ে দেখা দেবে। কাজেই এটাকে প্রাধান্য দিন। আপনার মন যখন ভালো থাকবে, তখন আপনি অন্যের মনও ভালো রাখতে পারবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > একই ধরনের চিন্তার আবর্ত থেকে বেরিয়ে আসুন। নতুনভাবে নতুন চিন্তা করুন। এভাবেই আপনি ব্যর্থতা এড়িয়ে সাফল্যকে ধরতে পারবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> সিংহ যখন হেঁটে যায়, তখন পিছু ফিরে তাকাতে তাকাতে যায়। বাংলায় একে বলে ‘সিংহাবলোকন’। সিংহ জাতক-জাতিকার মধ্যেও এই সতর্ক ও অনুসন্ধানী স্বভাব রয়েছে। প্রিয় সিংহ, চলতি সপ্তাহে নিজের অতীত কাজকর্ম বিশ্লেষণ করুন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > ১৯৯৫ সালে কন্যা রাশির জাতক সুনীল গঙ্গোপাধ্যায়কে আমি একট চিঠি পাঠিয়েছিলাম, সঙ্গে তাঁর দেশ পত্রিকার জন্য একটি কবিতা। কবিতাটি তিনি ছাপিয়েছিলেন। ওই সময়কার সরকার তাঁর বাংলাদেশে আসার ভিসা-আবেদন প্রত্যাখ্যান করেছিল। তাই আমার চিঠির উত্তরে তিনি লিখেছিলেন, ‘বাংলাদেশে যাওয়ার জন্য আমি তো সর্বক্ষণ ছটফট করি...নিশ্চয়ই এখনকার ব্যবস্থা অদূর ভবিষ্যতে বদলাবে।’ বাংলাদেশের সঙ্গে সুনীলের নাড়ির টান যে কত গভীর ছিল, তা সবাই জানেন। প্রিয় কন্যা, আপনিও আপনার উৎস ও ইতিহাস সম্পর্কে সচেতন হয়ে উঠুন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > কথা কম, কাজ বেশি!বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭> সবকিছুরই একটা ছন্দ আছে। ছন্দটা কেটে গেলে মুশকিল হয়। এমনকি দেখবেন, খাওয়া-দাওয়ার মাঝখানেও হঠাৎ যদি ছেদ পড়ে যায়, তা হলে আর খেতে ইচ্ছে করে না।...চলতি সপ্তাহে কাজকর্ম যতটা সম্ভব বিরতিহীনভাবে শেষ করার চেষ্টা করবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯> মানুষকে হাসিয়ে নিজে আনন্দ পাওয়ার চেয়ে বড় আর কিছু নেই। কিছু লোক আছে, যারা তাদের কথা বলার কৌশল দিয়ে মানুষকে হাসায়। অন্য কিছু লোক রয়েছে, যাদের স্বাভাবিক কথা শুনলেই মানুষের হাসি পায়। আনন্দদানে এদের অবদানটাও কম নয়।...চলতি সপ্তাহটিতে ধনু অন্যকে আনন্দ দিতে পেরে নিজেও আনন্দিত হবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩> অতিরিক্ত পরিকল্পনা করবেন না। ওটা একটা জঘন্য ব্যাপার, অবৈজ্ঞানিকও বটে। একটু ঢিলেঢালা পরিকল্পনা করুন, সফল হবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯> মনের ছটফটানিটা একটু কমান। বেশি অস্থিরতা করলে কিছুই পাবেন না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > প্রতিটি শেষের পর নতুন একটা শুরু আছে—মনের ভেতর সর্বক্ষণ এই বিশ্বাস রাখুন।