আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > কিছু লোক আছেন যাঁরা তেমন সাজিয়ে-গুছিয়ে মোলায়েমভাবে কথা বলতে জানেন না, অথচ তাঁরা অত্যন্ত সৎ এবং আন্তরিক। প্রিয় মেষ, এদের যদি চিহ্নিত করতে পারেন—তাহলে আপনি নিশ্চিত লাভবান হবেন। কেননা, এরাই হয়তো আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > Industry শব্দটির বাংলা ‘শিল্প’ কেন করা হলো, সে প্রশ্নের জবাব কোনো ভাষাবিদ দেননি। তবে এ নিয়ে আমার নালিশ আছে। যা-ই হোক, শুদ্ধ শিল্প যে মানুষের আনন্দ গ্রহণ এবং দুঃখের ভারবহনের ক্ষমতা বাড়িয়ে দেয়—এতে আমার কোনো সন্দেহ নেই। প্রিয় বৃষ, পেশা আপনার যেটাই হোক, এ সপ্তাহে শিল্পের কাছাকাছি থাকুন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > আমি বলছি না যে আপনার সমস্যাটা বড় নয়, কিছুই নয়। আমি শুধু বলছি, আপনার বর্তমান বিপর্যয় কিছু থেকে থাকলে শিগগিরই আপনি তা কাটিয়ে উঠতে পারবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > এ সপ্তাহে কোনো ব্যাপারে লাফ দিয়ে উঠে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন না। একটু দেখেশুনে মনস্থির করুন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> অন্যায্য মূল্য এক পক্ষকে লাভবান করে। ন্যায্য মূল্যে লাভবান হয় দুটি পক্ষ। ভালোবাসা এমন একটা বস্তু যা ন্যায্য এবং অন্যায্য মূল্যে বিনিময় হয়, আবার অনেক সময় বিনা মূল্যেও হস্তান্তর হতে পারে। তবু ভালোবাসার বদলে খানিকটা হলেও ভালোবাসা আশা করা অন্যায় নয়। চলতি সপ্তাহে এ বিষয়ে আপনি সন্তুষ্ট হতে পারবেন বলেই মোর মনে লয়।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > সাধারণত আমরা শুধু কবি-শিল্পী-সাহিত্যিকদের ক্ষেত্রেই পাণ্ডিত্য ও প্রতিভার উল্লেখ করি। কিন্তু ভেবে দেখুন, একজন ব্যবসায়ীরও কিছুটা পাণ্ডিত্য এবং অনেকখানি প্রতিভা থাকা আবশ্যক। কন্যার মধ্যে বিদ্যাচর্চার প্রবণতা ও সৃজনশীলতা থাকতে দেখা যায়। চলতি সপ্তাহে এর একটা সুফল তিনি পাবেন। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > রাশিশাস্ত্রীয় ওজনের পাল্লায় তুললে তুলার তো তুলনা নেই। তবে চলতি সপ্তাহে তুলাকে একটু চোখ-কান খোলা রেখে সামনে এগোতে হবে। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭> এ সপ্তাহে চারপাশের ঘটনাবলি থেকে নিজেকে একটু বিযুক্ত রাখতে চেষ্টা করুন। এর অর্থ কিন্তু দায় এড়ানো নয়, বরং বিচ্ছিন্নতার মধ্য দিয়ে মানসিক শক্তি বাড়ানো। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯> চারদিকে তাকিয়ে দেখুন, সবাই শুধু ভালো ভালো কথা বলছে। অর্থাৎ ভালো-মন্দের জ্ঞান আমাদের টনটনে। তাহলে দেশের এই হাল কেন? ও নিয়ে আর ভাববেন না। নিজেকে নিয়ে ভাবুন। নিজের ভুল-শুদ্ধ খুঁজে বের করুন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩> আনন্দকেও খুঁজে নিতে হয়। খুঁজুন, পেয়ে যাবেন। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯> বেশির ভাগ কুম্ভই চলতি সপ্তাহটা খুব উপভোগ করবেন বলেই মনে হয়। কারও কারও ভ্রমণও হওয়া সম্ভব। তবে এ সপ্তাহে যদি কাউকে কোনো দায়িত্ব দেন—তাহলে একটু পিছে লেগে থাকতে হবে। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > আব্রাহাম লিংকন বলেছেন: আপনি যদি একটা হাতির পেছনের পা জড়িয়ে ধরে রাখেন, আর সে সামনে যেতে চায়—তখন তাকে যেতে দেওয়াই ভালো।... রাশিশাস্ত্র বলছে, হাতির জায়গায় ‘মীন’ শব্দটি বসিয়ে দিলেও চলে। কেননা, শক্তিতে মীন হাতির চেয়ে কম যায় না। তাকে আটকে রাখার চেষ্টা বৃথা।