আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > ইংরেজি ‘ক্রিমিন্যাল’ শব্দটার মধ্যে তীব্র একটা ঝাঁজ আছে। বাংলায় একে ‘অপরাধী’ বললে ঝাঁজটা আর থাকে না। এ সপ্তাহে আপনি যদি কোনো ক্রিমিন্যালের দেখা পান—তাহলে কৌশলের সঙ্গে তাকে পরাস্ত করুন। মাথা গরম করবেন না। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > বড় বড় লেখকের লেখা আমাদের জীবন চলায় সহায়ক হতে পারে দারুণভাবে। জ্যাক লনডন-এর লেখা যাঁরা পড়েছেন—তাঁরা জানবেন, বর্বর প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে মানুষ কীভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। সবই বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা। প্রিয় বৃষ, এ সপ্তাহে অন্যের দৃষ্টান্ত থেকে নিজের শক্তি সঞ্চয় করুন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > আজকাল দেখতে পাচ্ছি গাছের গুঁড়ির মতো প্রকাণ্ড হাত-পা ছাড়া সিনেমার হিট নায়ক হয় না। পর্দায় এরা দশ-বিশজনকে অবলীলায় তুলে তুলে আছড়ায় এবং এভাবেই জয় করে নেয় নায়িকা ও দর্শকের মন। প্রিয় মিথুন, আপনার বাড়তি পেশি না থাকলেও চলবে। দেহটা সুস্থ থাকলেই হলো। এতেই আপনি আপনার কাজে সফল হবেন। কাজটা অভিনয়ও হতে পারে। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > পিঠের ওপর যে বোঝাটা চেপে বসে আছে—সেটা আগে নামিয়ে ফেলুন। পরের চিন্তা পরে করা যাবে। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১> রাশি এক হতে পারে, তার পরও সবার সমস্যা এক নয়; সমস্যার তীব্রতাও সমান নয়। সে যা-ই হোক, এ সপ্তাহে আপনার অগ্রগতিই রয়েছে। সমস্যার চেয়ে আনন্দটাই বেশি।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > ঘটনার অনিশ্চয়তা আমাদের মনে যে উৎকণ্ঠার জন্ম দেয়—তা-ই হচ্ছে ‘সাসপেনস’। চলচ্চিত্রে সাসপেনসের রাজা হচ্ছেন অ্যালফ্রেড হিচকক (নামটা নিতেই আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেল!)... হিচকক সাসপেনসকে যেকোনো গল্পেরই একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করেছেন। এটি একটি গল্পকে ধরে রাখে। প্রিয় কন্যা, এ সপ্তাহে আপনি সাসপেনসের মধ্য দিয়ে রোমাঞ্চকর আনন্দ লাভ করবেন। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > স্নায়ুর ওপর একটু চাপ থাকতে পারে। মন শান্ত রাখুন। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭> বর্তমান সময়ে এমন কিছু লোকের কাছ থেকে নৈতিক ও মানসিক সমর্থন পাবেন—যারা আপনার কাছের কিংবা দূরের। এই সমর্থন আপনাকে উজ্জীবিত করবে। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯> আমরা যখন কাউকে বলি ‘ভালো থেকো’ বা ‘ভালো থাকবেন’, তখন এই কথাটার ভেতর যেন আপনা থেকেই বেজে ওঠে একটা গভীর আন্তরিকতার সুর। মৃত মনকে জাগিয়ে তোলে এই ছোট্ট কথাটি। যে বলে আর যে শোনে—দুজনের মনেই ফুটে ওঠে একই রকমের অনুভূতি। তাহলে তো এটা সত্যি যে, শুধু কাজ দিয়ে নয়, কথা দিয়েও মানুষ মানুষকে সঞ্জীবিত করতে পারে। ‘মানুষ মানুষের জন্য’—অমর শিল্পী ভূপেন হাজারিকার গানের এই কথাটিরও আমি তুলনা পাই না। হয়তো পৃথিবীর কোনো ভাষায়ই এমন একটা কথা নেই।...উষ্ণ সামাজিক পরিবেশে আনন্দেই কাটবে আপনার চলতি সপ্তাহ।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩> যদি মনে হয় কেউ আপনাকে ঈর্ষা বা হিংসা করছে—তাহলে মনে মনে খুশি হবেন এবং তার সঙ্গে বেশি ভালো ব্যবহার করবেন। যে আপনাকে ঈর্ষা করে—সে তো আসলে আপনার গুণের স্বীকৃতিই দেয়, তাই না?কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯> আপনি কী চান—সে তো আছেই, অন্যে কী বলে—তাও একটু ভেবে দেখুন। একগুঁয়ের মতো যদি শুধু নিজের খেয়ালেই চলেন, তাহলে ঠকে যেতেও পারেন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > দেখবেন, কিশোর কুত্তা অর্থাৎ কিশোর বয়সী কুকুর খুব কৌতূহলী, চঞ্চল, খামখেয়ালি আর স্নেহের কাঙাল হয়। রাস্তায় অচেনা মানুষকে দেখলেও বিনা কারণেই তার পিছু-পিছু বহুদূর পর্যন্ত চলে যায়। প্রিয় মীন, এ সপ্তাহে জীবজন্তু-পশুপাখির প্রতি আপনার মমতা ছড়িয়ে দেবেন। আমরা সবাই প্রকৃতির সন্তান।