আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > সহজে আপনি নিজের কষ্টের কথা প্রকাশ করেন না, স্বীকার করতেও চান না। কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য এটা সব সময় ঠিক নয়। এ সপ্তাহে কাউকে বেছে নিন, যাকে মনের সব কথা খুলে বলা যায়। এমনিতে কর্মব্যস্ততা এখন একটু কম থাকতে পারে। সুযোগমতো বিশ্রাম নিয়ে নিন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > জীবনে কোনো কিছুর জন্যই কিছু আটকে থাকে না। আজ যেটা সমস্যা, কাল সেটা নিশ্চয়ই থাকবে না। এই বিশ্বাস সব সময় মনের ভেতর লালন করুন। চলতি সপ্তাহের শেষ দিকটা আপনার ভালো কাটবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > কেউ যখন আমাকে বলেন, ‘আপনার লেখা রাশিফল একেবারেই বিশ্বাস করি না’—তখন আমি কিন্তু এতটুকুও ক্ষুব্ধ হই না। আসলে তো আমি পাঠকদের একটু আনন্দ দেওয়ার জন্যই রাশিফল লিখি; প্রথম আলো পত্রিকার জন্মলগ্ন থেকেই লিখছি। ...এ সপ্তাহে আপনার একটা ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > এ সপ্তাহে মাথা উঁচু করে সত্য উচ্চারণ করুন। ঘাবড়াবেন না। আমি আছি। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ > শরৎচন্দ্রের গল্প-উপন্যাসের প্রতিটি পাতায় আছে অশ্রুবর্ষণের বিস্তারিত বিবরণ: নায়ক কাঁদে, নায়িকা কাঁদে, ভিলেন কাঁদে, এদের সবার বাবা-মা কাঁদেন, ভৃত্য এবং দাসীরাও বাদ যায় না—কথায় কথায় ‘চক্ষু অশ্রুসজল হইয়া উঠিল’, ‘নেত্রদ্বয় বাষ্পকুল হইয়া উঠিল’ ইত্যাদি। জানি না, সে যুগে আসলেও হয়তো বাঙালির মন এ রকমই নরম ছিল। আজ তো তা হাস্যকর এবং বিরক্তিকর। তবুও প্রিয় সিংহ, এ সপ্তাহে কারও চোখে পানি দেখলে তাকে অসম্মান করবেন না। সপ্তাহ শুভ।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > এক ভদ্রলোক নিজের রাশি ‘কন্যা’ বলতে লজ্জা পান। বলেন, ‘ছিঃ, পুরুষ হয়ে নিজেকে মেয়েলোক বলে আইডেন্টিফাই করি কী করে!’ তিনি বলেন, ‘আয়্যাম অ্যা ভার্গো’। ...কন্যা হোন, ভার্গো হোন, নারী হোন বা পুরুষ হোন—এ সপ্তাহে আপনি ভাগ্যবানই হবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > আশপাশের মানুষ সম্পর্কে নির্দিষ্ট পরিমাণে এবং যুক্তিসংগত সন্দেহ রেখে চলুন। বেসামাল হবেন না। সপ্তাহ শুভই আছে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > ধৈর্য, সাহস, কষ্টসহিষ্ণুতা ও পরিশ্রম করার ক্ষমতা বৃশ্চিককে অনেক বড় বড় সাফল্য এনে দিতে পারে। দূরদর্শিতা দিয়ে সে সামনে এগিয়ে যায় আর ভালোবাসা এবং উদারতা দিয়ে জয় করে মানুষের মন। সাফল্যে-আনন্দে চলতি সপ্তাহটি তার পরিপূর্ণ হয়ে উঠবে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > এ সপ্তাহে আপনার আশা করার অনেক কিছু আছে এবং হতাশ হওয়ার প্রায় কিছুই নেই।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > রাশিফল বিশ্বাস করার দরকার নেই, শুধু আমার এই কথাটা বিশ্বাস করুন যে এ সপ্তাহে আপনি ভালো থাকবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > অশ্রু রাগ অভিমান দুঃখ—সব কিছুই আবেগের ব্যাপার। আমি বারণ করলেই কি আপনার এই আবেগ থেমে যাবে? কোনো কারণ ছাড়া তো মনের এ অবস্থা আপনার হয়নি। তবু পরামর্শ দেব, আবেগের বশে এ সপ্তাহে কাউকে কিছু বলবেন না, কোনো কাজ করে বসবেন না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > আপনার ব্যক্তিত্ব, কর্মক্ষমতা ও নেতৃত্বগুণ বর্তমান সময়ে একটা শীর্ষবিন্দুতে গিয়ে পৌঁছবে। এ রকম শুভ সময়ে কোনো অবস্থায়ই নিজের ভারসাম্য নষ্ট করবেন না। আর শুনুন, সাফল্যের আনন্দগুলো মিষ্টি পানের রসের মতো গিয়ে ফেলবেন। কেউ যেন টের না পায়।