আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > ‘আবেগ’ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ‘জাতীয় সম্পদ’। শুধু এই আবেগ রপ্তানি করেই বছরে আমরা বেশুমার বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। খুব দ্রুত এ দেনা হয়ে উঠতে পারে একটি ‘উত্তম’ আয়ের দেশ। অতএব আমার প্রস্তাব, অনতিবিলম্বে আবেগকে একটি রপ্তানিযোগ্য আইটেম হিসেবে ঘোষণা করা হোক। দয়া করে এতে অমত করবেন না। সবকিছুতেই ‘না’ বলাটা ইদানীং আপনাদের একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গেছে।...প্রিয় মেষ, এ সপ্তাহে আপনার ভালো লাগা ও ভালোবাসার উদ্বৃত্ত আবেগ অন্যের মনে চালান করে দিন। অবশ্যই প্রচুর মুনাফা আসবে। (মেষ রাশির মহান জাতক রবিশঙ্কর চলে গেলেন। তাঁর সেতারবাদন শোনার সৌভাগ্য আমার হয়েছিল।)বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > দোষ দুই পক্ষেরই আছে। তবে আপনার যে প্রতিপক্ষ আপনাকে আগে আঘাত করেছে তার দোষটাও বেশি। এর মূল্য একদিন তাকে দিতে হবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > ‘যথাযথ শাস্ত্রীয় কর্তৃপক্ষ দ্বারা আদিষ্ট হইয়া জানাইতেছি যে’, এ সপ্তাহটি গণআনন্দের সপ্তাহ বিধায় আপনি হাসতে পারেন বটে, তবে কোনো অবস্থায়ই দাঁত বের করে হাসা চলবে না। একান্ত সামলাতে না পারলে মুখে রুমাল ঠেসে হেসে নিতে পারেন, বাট নট মোর দ্যান আড়াই শ লিটার। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > টিভিতে এক চিকনকণ্ঠী নওজোয়ানের গান শুনলাম। মাইক্রোফোনটা যেন তার দুমড়েমুচড়ে ভেঙে ফেলার ইচ্ছা। ঠ্যাং দুখানা এতটাই ফাঁক করে আছেন যে আমার ভয় হচ্ছিল এই বুঝি পিছলে পড়ে গেলেন। তাঁর গানখানা ভয়াবহ এক কান্নাকাটিমূলক গান—‘তুমার ওই বালোবাসা/দিল বেতা-কষ্ট/উঃ উঃ আঃ আঃ.../যা হওয়ার তা হয়ে গেল/জীবন হলো নষ্ট’ ইত্যাদি। প্রিয় কর্কট, এই ‘বেতা’ অ্যান্ড কষ্টের উল্লেখে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। এ সপ্তাহে আপনি বেশ ‘বালোই’ থাকবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ > শ্যামল মিত্রের গাওয়া অপূর্ব সুন্দর একটা গান আছে—‘তুমি কাঁকন কখন বাজিয়ে গেলে কলস নিয়ে কাঁখে’—শুনলেই গ্রামের মায়ায় চোখের পাতা ভারী হয়ে যায়। ...এ সপ্তাহে গ্রামের সিংহ না হয় গ্রামেই থাকুন, শহরের সিংহ চলে যান গ্রামে। শুভ হবে সাতটি দিন; হোক ঠান্ডা, হোক রৌদ্রহীন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > চলতি সপ্তাহে আপনার যদি নিবিড় কোনো আনন্দের স্মৃতি তৈরি হয় তাহলে জানবেন রাশিশাস্ত্র মিথ্যে নয়।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > অন্যের অশ্রু ও আনন্দ দেখে নির্ধারণ করুন আপনার কতটা বিষণ্ন কিংবা প্রসন্ন থাকা উচিত।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > আমার লেখা সেই কটি লাইন নিবেদন করি আপনার উদ্দেশে—‘আমি শুধু এক দরিদ্র জ্যোতিষী/ধরে আছি গাঢ় অন্ধকারে তোমার দক্ষিণ হাত;/ভয় কী, তুমি পার হয়ে যাবে এই/তুফানি ঝড়ের রাত।’ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > আগামীকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্মদিন এবং আমারও। তবে বয়সে আমিই বড়। তাই সিনিয়রিটির সুযোগ নিয়ে প্রায়ই পাঠক তথা দেশের মানুষকে দুই চার কথা শুনিয়ে দিই। আমি জানি তারা এতে আমার ওপর ‘মাইন্ড ব্যাড’ বা মন খারাপ করেন না।...সপ্তাহ শুভ।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > মানুষের সহজাত ধর্মই হচ্ছে তমসাকে উপেক্ষা করে আশা আলো বিশ্বাস ও আনন্দের দিকে চলে যাওয়া। আপনারও তা-ই হবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > কেউ যখন বলে, ‘কারও বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই’—তখন নিশ্চিত বুঝতে হবে নালিশ তো তার আছেই এবং সেটা গুরুতর। এ সপ্তাহে এ ব্যাপারে কান খাড়া রাখবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > চারদিকে যখন আনন্দ তখন নিজের অজান্তেই মন ওদিকে চলে যায়। আর যেখানটায় আনন্দ থাকার কথা—অথচ নেই, সেদিকে তাকালে মনটা দমে যায়, তাই না?...যেটাই হোক সপ্তাহ আপনার ভালোই কাটবে।