আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > ফর্ম আপনার ভালো থাকবে এ সপ্তাহে। ফুটবল খেলোয়াড় হলে চোখ দিয়ে একবার একটু গোলপোস্টের মাপটা আন্দাজ করে নিন। ক্রিকেট-ব্যাটসমান হলে দেখে নিন ফিল্ডারদের অবস্থান কিংবা বল হাতে থাকলে বুঝে নিন ব্যাটসম্যানের ফাঁকফোকর। পেশা আপনার যা-ই হোক, আমার সংকেত ঠাওরানোর চেষ্টা করুন, আপনার কাম হয়ে যাবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > নিত্যকর্মে বা প্রাত্যহিক কর্তব্যে আমাদের একান্ত নিজস্ব ভালো লাগা-মন্দ লাগার ছাপ রাখলে চলে না। ওটা আড়াল করে রাখতেই হয়। এই যে খবরের কাগজখানা রোজ সকালে হাতে পান—যদি টের পেতেন এর পেছনে রয়েছে কত অসংখ্যজনের আনন্দ এবং অশ্রুমাখা শ্রম, তাহলে আপনি কিছুক্ষণের জন্য হলেও হয়তো একটু থমকে যেতেন। যা-ই হোক, এ সপ্তাহে যথারীতি নিজেকে ভুলে কাজে ডুবে যান। আপনার একনিষ্ঠ কাজের ওপর আপনার নিজের এবং অন্যের অনেক কিছুই নির্ভর করছে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > জনগণের শুভ চেতনার একটা জোয়ার দেখা গেল ভারত ও পাকিস্তানে (নিহত ‘সেই তরুণীটিও’, আহত মালালা)। আমরা বীরের জাত, লজ্জাকে শুধু ‘নারীর ভূষণ’ বলেই জানি; তাই দেশজুড়ে শত অঘটন ঘটে যাচ্ছে দেখেও আমরা প্রতিবাদে জ্বলে উঠি না। আর, ফস করে একটু জ্বলে উঠলেও নিভতে লাগে তিন সেকেন্ড। একটা দেশলাইয়ের কাঠিও এর চেয়ে বেশিক্ষণ ধরে জ্বলে। যা-ই হোক দ্রোহী মিথুন, এ সপ্তাহে কিঞ্চিৎ গর্জে উঠেই আপনি একটা সমস্যার সমাধান করবেন বলে আমার মনে হয়। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > একবার চারুকলার গ্যালারিতে একটা চিত্র প্রদর্শনীতে গিয়েছিলাম। শিল্পী রফিকুন নবী কয়েকজন অচেনা অতিথির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে মুচকি হেসে বললেন, ‘এ হচ্ছে আমাদের কাওসার। এখানে ছবি আঁকা শিখে এখন জ্যোতিষী হয়েছে।’ লজ্জায় আমার মনে হলো, মাথা দিয়ে ফ্লোর খুঁড়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাই!...আমি শিল্পী হতে পারিনি। তবে আমার এই লেখাটা যদি কোনো ভাস্কর্য-শিল্পীর চোখে পড়ে—তাহলে তাঁকে অনুরোধ করব—তিনি যেন বাংলাদেশের একজন কিষান, কিষানি, গার্মেন্ট শ্রমিক ও প্রবাসী শ্রমজীবীর একসঙ্গে একটি বিশাল ভাস্কর্য গড়েন। ওটা দেখে যেন আমরা অনুভব করতে পারি—কাদের কৃপায় এ দেশে আমরা বেঁচে আছি। চলতি সপ্তাহটি কর্কটের দারুণ কাটবে! সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ > সাফল্য আসবে, তবে শারীরিক একটু ধকল যাবে। দিনের বেলা ভরা পেটে লেবুর শরবত খান। বাট সন্ধ্যার পর কভি নেহি!কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > প্রতিহিংসা মেটানো হচ্ছে পশুর কাজ। মানুষের কাজ হচ্ছে ন্যায়বিচারের মাধ্যমে শাস্তি প্রদান কিংবা ক্ষমা ঘোষণা করা। প্রিয় কন্যা, ব্যক্তিগত জীবনে বিষয়টি এ সপ্তাহে একটু ভাববেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > একটি শান্তশিষ্ট ছোট্ট ছেলে হঠাৎ দেখা গেল যাকে-তাকে ‘হালার পুত শয়তানের বাচ্চা’ বলে গালি দিতে শুরু করেছে। সবাই মর্মাহত। পরে জানা গেল, পারিবারিক গাড়ির নবনিযুক্ত চালক মহোদয়টি একজন দক্ষ তিরস্কার-শিল্পী। তারই কাছ থেকে শিশুটি ওই বুলিখানা রপ্ত করেছে। প্রিয় তুলা, একটি শিশুর পরিবেশ শত ভাগ ঝুঁকিহীন রাখা খুব কষ্টকর। তবু সে চেষ্টা তো করতেই হবে।...সপ্তাহ বেশির ভাগ শুভ।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > মেয়েটি হাঁচি দিলেন। পাগলটি লাফিয়ে উঠলেন। চোরটি জুতাপেটা হলেন। শিশুটি কেঁদে উঠলেন—এ জাতীয় ভাষায় সম্ভবত আমি কখনোই অভ্যস্ত হতে পারব না। সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে, আপনাকে বলছি—এ সপ্তাহে আপনি সম্মান এবং সম্মানী—দুটোই পাবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > চোরাপথে যারা নতুন ধনী হয়—তাদের গা থেকে ভুরভুর করে বের হতে থাকে টাকার দুর্গন্ধ। এ সপ্তাহে এদের উদ্ধত কথাবার্তা একেবারেই কানে তুলবেন না। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > সপ্তাহ শুভ। ভ্রমণের প্রস্তাব আসবে। যেতে চাইলে যাবেন, আমার তো আপত্তি নেই।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > ‘ভাইবোন’ কথাটিকে অঞ্চলভেদে নানাভাবে উচ্চারণ করা হয়। আমার বাড়ি সিলেটে, আমরা বলি—‘বাই-বইন’। চট্টগ্রামে বলে ‘ভাই-বইন’। নোয়াখালীতে ‘বাঁই-বইন’। উত্তরবঙ্গে বলে—‘ভাই-বুন’। এতে বাধা নেই, তবে আসুন, আমরা একটু প্রমিত বাংলা উচ্চারণের চর্চা করি।...সপ্তাহ ৪০ শতাংশ শুভ।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > সপ্তাহ বেশ হাসিখুশিতে কাটলেও একদিন মেজাজটা একটু চিড়বিড় করে উঠতে পারে। তাই সবাইকে আগে থেকেই আপনার এই রাশিফলখানা দেখিয়ে নেবেন।