আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >কী বললেন, ঠান্ডায় জমে যাচ্ছেন? এই খবরের কাগজখানা হাতে নেওয়ার পরও? দূর, কী যে বলেন! আমার বড় ভাই বিদেশ থেকে এলেই বলেন—বাংলাদেশের পত্রিকা হাতে নিলেই নাকি তাঁর হাত পুড়ে যায়। আমি বলি—এমন ‘গরম’ খবরের দেশই বা আর কটা আছে! প্রিয় মেষ, সপ্তাহ আপনার জন্য উষ্ণ এবং শুভই হবে। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >নতুন পরিকল্পনা মাথায় এলে তা ধরে রাখুন। নোট আকারে লিখে রাখতে পারলে আরও ভালো হয়। কাদের সঙ্গে এখন যোগাযোগ রক্ষা করা ও কথাবার্তা চালিয়ে যাওয়া লাভজনক হবে—তা ভেবে রাখুন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আমাদের দেশে অনেক সময় অচেনা লোক অন্য একজনের খুব কাছে এসে নিঃসংকোচে পূর্ণদৃষ্টিতে তাকিয়ে থাকে। দু-চারটে নির্দোষ প্রশ্নও করতে পারে। এ সপ্তাহে আপনার ক্ষেত্রেও এ রকম কিছু হয়তো ঘটবে। ঘটলে অস্বস্তিটা মেনে নেবেন। সরল জনগণ অনেক কিছুকেই নিজেদের ‘জন্মগত অধিকার’ বলে বিবেচনা করে। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহে কাউকে মাথায় তুলে নাচবেন না, আবার পায়ের নিচেও ফেলে দেবেন না। মোদ্দা কথা, অ্যাকশনে একটু কম যাবেন। তাহলেই ভালো থাকবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >এ সপ্তাহে রাগের ঠ্যালায় কাউকে আপনার ধোপা-আছাড় আছড়ানোর ইচ্ছে হতে পারে। তবে আমি বলব, শান্ত হোন, সিদ্ধান্ত পরিবর্তন করুন। এত চমৎকার একটা সপ্তাহ নষ্ট করে দেবেন কেন! কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এসেছে আজ তোমার জয়ের পালা/হাততালিতে লাগবে কানে তালা।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >সপ্তাহ শুভ। বিতর্কে না জড়িয়ে শান্ত ও দৃঢ় মনে নিজের কাজ করুনবৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আপনার মনের কোমল অংশে যদি কেউ জেনেশুনেই আঘাত দেয়—তাহলে তৎক্ষণাৎ এর প্রতিক্রিয়া না জানানোই ভালো। চুপ করে থাকুন। অনেক সময় নীরবতাই সবচেয়ে প্রবল প্রতিবাদ।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > এ দেশে আধুনিক গানের শিল্পী অনেকেই আসবেন, কিন্তু মাহমুদ-উন-নবী আরেকজন আসবেন না। কী গমগমে সুরেলা কণ্ঠ, কী সুনিয়ন্ত্রিত আবেগ, কী পরিশীলিত উচ্চারণ! আজ তিনি নেই, কিন্তু আমার গান-লেখা জীবনে ছিল তাঁর বিশাল অবদান। সৌভাগ্য, রেডিওতে তিনি সুজেয় শ্যামের সুরে আমার প্রথম গানট রেকর্ড করেছিলেন—‘অনুষ্ঠানের শেষ গানখানি গাইলে যখন তুমি/শেষের সারির শেষ কোনটিতে দাঁড়িয়ে ছিলাম আমি।’...প্রিয় ধনু, সপ্তাহ আপনার শুভ, তবে পুরোনো শুভানুধ্যায়ীদের কথা মনে করবেন মাঝে-মাঝে। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আপনার ভাবনাচিন্তা সিদ্ধান্ত ঠিক পথেই আছে। তবুও দরকার মনে করলে পরামর্শকের সাহায্য নিয়ে নেবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কুম্ভকর্ণের মতো ঘুমিও না আর/চেয়ে দেখ জমে আছে কাজের পাহাড়!মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >‘তুমি চলে যাও উত্তরদিকে উত্তরহীন চোখে/আমি থেমে থাকি পথের প্রান্তে/নিশ্চুপ নতমুখে।’ ...কারও জন্য প্রযোজ্য মনে করলে এই লাইন দুটি লিখে পাঠিয়ে দিন।