আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এডগার অ্যালান পো—১৮০৯-এর এই ১৯ জানুয়ারিতেই আমেরিকায় তাঁর জন্ম। মাত্র ৪০ বছর বয়সে মারা যান এই বিরল প্রতিভাধর কবি ও লেখক। কিন্তু বিশ্বসাহিত্যে তাঁর প্রভাব আজও প্রবল। চেতনাকে আচ্ছন্ন করে ফেলে তাঁর রহস্যময় লেখা।...পড়েননি এখনো? পড়ুন। প্রিয় মেষ, চলতি সপ্তাহে একটি বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আপনাকে ভাবতে হতে পারে। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >‘কা.বি.লা.’ হচ্ছে ‘কাজের বিনিময় লাথি’। কারও একটা কাজ করে দিয়ে ধন্যবাদ না পাওয়াটা এ দেশের স্বীকৃত সংস্কৃতি। কিন্তু উপকারের বিনিময়ে লাথি উপার্জন—নো, দ্যাটস নট সো সুখকর! এ সপ্তাহে মন তৈরি রাখুন, চোট কম লাগবে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >পৃথিবীর সব জাতের সব মানুষের বডি ল্যাংগুয়েজ বা দেহভাষার মধ্যে অনেক মিল পাওয়া যায়—যেমন, গভীর চিন্তায় কপালে হাত দেওয়া, অঘটন ঘটলে মাথা চাপড়ানো, আকস্মিক আনন্দে হাততালি দিয়ে ওঠা ইত্যাদি। আবার, চোখ-মুখের অনেক সূক্ষ্ম অভিব্যক্তি আছে, যা পরীক্ষা করলে আমরা কথা ছাড়াই অন্যের মনের অবস্থা আঁচ করতে পারি। চলতি সপ্তাহে কারও ভেতরের বার্তা পাঠ করতে হলে এই পদ্ধতির সাহায্য নিন। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >নিজের ভেতর থেকে একেবারে বাইরে বেরিয়ে এসে নিজের দোষ ধরতে পারাটা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। এ সপ্তাহে এই কাজটা করতে চেষ্টা করুন। ফলাফল দেখলে অবাক হয়ে যাবেন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >মনঃসংযোগ হবে আপনার এ সপ্তাহের প্রধান অনুশীলন। মূল কাজ থেকে মন বারবার এধার-ওধার ছুটে যেতে চাইবে। তাকে বলুন; মন ওরে, তুই আমার, না আমি তোর? অর্থাৎ তাকে বুঝিয়ে দিন—হু ইজ দ্যা বস। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >মন অন্যদিকে সরে গেলে চোখে আমরা ভুল দেখি। অর্থাৎ আমাদের দৃষ্টিবিভ্রম ঘটে। আমার একটা ভাগনে ছোটবেলায় পড়া মুখস্থ করছিল। বাক্যটা ছিল: কলম্বাস বিখ্যাত নাবিক ছিলেন। কিন্তু ও ক্রমাগত জপে যাচ্ছিল: ‘কম্বলাস’ বিখ্যাত ‘বালিকা’ ছিলেন, আমার বোন তাকে শুধরে দিলেন। এবার সে জপতে লাগল: কলম্বাস বিখ্যাত ‘নাবিকা’ ছিলেন! এটি কিন্তু একটি সত্যি ঘটনা। কাজেই এ সপ্তাহে আপনি সতর্ক থাকবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >হাসিমুখের জয় যে সর্বত্র—তা আমরা সবাই জানি। তবে, ঠোঁট-বন্ধ হাসির বাজারদর কম। অন্য দিকে, দিগ্বিজয়ী হাসির শক্তি আবার নির্ভর করে যিনি হাসছেন, তাঁর দাঁতের কোয়ালিটির ওপর। আপনার পজিশন যেটাই হোক, এ সপ্তাহে প্রাণ খুলে হাসুন। ফায়দা পাবেন। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >বাংলা ভাষা সমৃদ্ধ হবে না কেন বলুন—এই তো সেদিন একটা শব্দ শুনলাম ‘যোগেসাজশী’। জেন্ডার-সচেতন এক ব্যক্তি ‘অ্যাডভোকেটা’ বলে উল্লেখ করলেন। সিনেমায় নায়কের গর্জন শুনলাম: ‘...না তো আমার ঘোড়া কমজোর, না তো আমি কোনো ডরপুক মরদ। আব্বা হুজুর, আপনি শুধু হুকুম করুন, আমি এখনই ওই দুশমনটার পিছা করব!’ ফেব্রুয়ারি নাগাদ এসব বিষয়ে আপনার করণীয় কিছু আছে কি না—ভেবে দেখুন, প্রিয় বৃশ্চিক। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > আগেকার দিনে খুব বড় বড় গাইয়ে ছিলেন ঠিকই, কিন্তু তখনকার উচ্চারণ রীতি কি আজকের দিনে আর ততটা হূদয়গ্রাহী মনে হয়? অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করে গানে দরদ বাড়ানোর একটা চেষ্টা ছিল অনেক শিল্পীরই—যেমন, তুঁমি, আঁজ কত দূঁ-রেঁ...। এ ছাড়া ছিল—‘সোঁনার মেইয়ে (মেয়ে) গো’, কিংবা ‘আমি চেইয়েছি (চেয়েছি) তোমায়-সে কি মোর অপরাধ...’ ইত্যাদি। ধনু মিয়া-বিবিরা গান নিয়ে খুব ভাবেন মনে করে এই কথাগুলো বললাম।...সপ্তাহ ৭০ শতাংশ শুভ। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >অপরাজিতার চোখে চোখ রাখো আজ/ হার মানা সে তো নয়কো তোমার কাজ। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >এ সপ্তাহে কাউকে যদি ‘আই অ্যাম সরি’ কথাটা বলতেই হয়, তাহলে দাঁত কিড়কিড় করে বলবেন না। মন খুলে আন্তরিকভাবেই বলুন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আবেগের বেলুন থেকে যতই হাওয়া বের করে দেবেন—ততই বেলুনটা আবার ফুলে উঠবে। তার চেয়ে এক কাজ করুন, পিন মেরে বেলুনটা ফাটিয়েই দিন। ল্যাঠা চুকে যাক।