আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ > একটা কাজ করতে হবে—আমরা ভাবি, কিন্তু করা হয়তো সবার পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হয়ে ওঠে না। মেষ কিন্তু পরিকল্পিত কাজটা শুরুই করে দেন। এটাই তাঁর সাহস ও নেতৃত্বগুণের পরিচয় দেয়। এ সপ্তাহে নতুন কাজ হাতে নিয়ে তিনি সফল হবেন বলে মনে করা যায়।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ > এমনিতে আপনার মধ্যে অনেক বড় গুণ রয়েছে, তবে হঠাৎ হঠাৎ আপনি একেকটা খামখেয়ালি কাজ করে বসেন—যার খেসারত আপনাকে দিতে হয়। এ সপ্তাহে আবেগ দমন করে চলবেন। তাহলেই সাপ্তাহিক কাজের সুফলগুলো আপনার হাতে থাকবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ > এ সপ্তাহে যেকোনো দিক থেকে আপনার একটি ক্ষতিপূরণের সম্ভাবনা রয়েছে। এ রকম একটা শুভ সময়ে কারও সঙ্গে দুর্ব্যবহার করবেন না। যত দূর সম্ভব হাসিমুখে থাকুন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ > দেশের ভেতরে ভ্রমণযোগ দেখা যায়। তবে, কোথাও গেলে গেস্টহাউস বা হোটেল-ফোটেলে উঠবেন। কোনো আত্মীয়-বন্ধুবান্ধবকে অনর্থক জ্বালাতন করবেন না, কেমন?সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ > কিছু সিংহ শীতে কাঁপবেন, কিছু সিংহ গর্জাবেন; তবে তাঁরা সবাই পেটপুরে খেতে পারেন—অর্থাৎ ভালোই থাকবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ > আপনি খুব পরিশ্রমী। এ সপ্তাহেও যথারীতি পরিশ্রম করবেন। তবে, আপনার পরিশ্রমের ফসল বেশির ভাগটাই অন্যে নিয়ে নিতে পারে—এটাই একটু যা মুশকিল।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ > মনে রাখুন, আপনি যত দিন কিছু দিতে পারেন, তত দিনই যে শুধু আপনার মূল্য, তা নয়। সত্যিকার কিছু দিতে পারলে চিরদিনই সবার কাছে আপনার কদর থাকবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > মনকে বহনক্ষমতার অতিরিক্ত ভার দেবেন না। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ > অস্বাভাবিক উজ্জ্বল আলোও ভালো নয়। চোখ ধাঁধিয়ে যায়, কোনো কিছু নজরে আসে না। এ সপ্তাহে নিজেকে অতিরিক্ত প্রকাশের পথে যাবেন না। একটু আড়ালে থাকুন।মকর Capricoৎn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > খুব কম মানুষই মকরের মতো এত লড়াই করে ওপরে উঠতে পারে। মকরকে তাই আমি ভয়ানক ইজ্জত করি। এ সপ্তাহে আপনি দারুণ কাজ দেখিয়ে প্রশংসিত হবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ > সংগীতটাকে ভালোবাসলে আপনি প্রচণ্ড ভালো থাকবেন। গান করুন। যন্ত্র বাজান। কিংবা শুধুই গান শুনুন। তবে মুম্বাই মার্কা ‘ইয়া ইয়া হেক্কু হেক্কু’ ধরনের বাজে গান নয়; ভালো গান শুনুন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > ‘কাঁদে কেন মন আজ, কেউ জানে না’—এ রকম গান এ সপ্তাহে আপনার মনে আসতে পারে। আসুক না, ক্ষতি কী?