আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
এ সপ্তাহে তাড়াহুড়ো করে নতুন কোনো কাজ শুরু করতে যাবেন না। তার বদলে পুরোনো কোনো কাজ অসমাপ্ত থাকলে সেটাই শেষ করুন। নতুন কাজ আরম্ভ করার সময় পাবেন। চলতি সপ্তাহে আপনার কাজকর্ম, বন্ধুত্ব ইত্যাদি নতুন মোড় নিতে পারে। এতে আপনার ভালোই হবে। কাজ করুন, উদ্যম থাকুক অব্যাহত।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
একটু সামলে চলবেন। কারণে অকারণে মন অতিমাত্রায় চঞ্চল ও রোমান্টিক হয়ে উঠতে পারে। আপনার উপচে পড়া মনোভাব যেন অন্যের ক্ষতি না করে। আবেগের জোয়ার এলেই যে সেভাবে চলতে হবে, তা ঠিক নয়। কাজেই নিজেকে কষ্ট দিয়ে হলেও আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন। চলতি সপ্তাহে আপনার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। লেখালেখি বা শিল্পচর্চায় যাঁরা নিয়োজিত, তাঁদের কাজের চাপ বাড়বে।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
আপনি যাকে মহাসংকট ভাবছেন, সেটা আসলে তা নয়। খেয়াল করে দেখুন, অতীতে আপনি এর চেয়েও বড় বড় সমস্যা অতিক্রম করে এসেছেন। আমার পরামর্শ, আকাশের কোণে একটু মেঘ দেখেই ঘাবড়ে যাবেন না। পরীক্ষিত বন্ধুদের ওপর আস্থা রাখুন। তাঁরা সব সময়ই আপনার পাশে থাকবেন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
যেকোনো দিকেই হোক, প্রথম সারিতে থাকবেন আপনি এ সপ্তাহে। যদি মনে করেন কষ্ট বাড়বে, তাহলে সেদিক থেকেও এক নম্বর সারিতে হবে আপনার স্থান। তবে সব কর্কটের একই অবস্থা হবে তা কিন্তু বলা হচ্ছে না। ভ্রমণ হওয়া সম্ভব। এই ভ্রমণ থেকে কাজকর্মের অগ্রগতি ও বিনোদন দুই-ই আসবে।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
সাপ্তাহিক রাশি বিচারে দেখা যায়, এ সপ্তাহে আপনি পঞ্চাশ ভাগ ভালো থাকবেন। এ ক্ষেত্রে আশাবাদী মনোভাবই গ্রহণ করা ঠিক হবে। অর্থাৎ ওই পঞ্চাশ শতাংশ সাফল্য দিয়ে বাকি সব আপনি পুষিয়ে নিতে পারবেন।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
সপ্তাহের শুরুতেই কিছু নতুন সৌভাগ্যের ঝিলিক দেখতে পাবেন। একটু বুদ্ধি ও শ্রম ব্যবহার করলে আপনার পুরো সপ্তাহটাই সফল হয়ে উঠবে। আপনাদের মধ্যে যাঁদের রোমান্টিক সম্পর্কে চিড় ধরেছে, তাঁরা হতাশ হবেন না। সম্পর্ক ঠিকঠাকই থাকবে। এ সপ্তাহে নতুন পরিকল্পনার খসড়া তৈরি করুন। এই খসড়া ভবিষ্যতে কাজে লাগবে।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এ সপ্তাহে আপনি বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাবেন। তবে আপনার নিজের মনে এ বিষয়ে কোনো দ্বন্দ্ব থাকলে চলবে না। নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনার সঙ্গীদের ওপরও আস্থা রাখুন। ভবিষ্যতে সমস্যা থাকলেও সেই সমস্যা আপনাকে আটকে রাখতে পারবে না।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
রাশি শাস্ত্রে বৃশ্চিক একটি অত্যন্ত আকর্ষক রাশি। বৃশ্চিকের ব্যক্তিত্ব কোমলে-কঠোরে গড়া। প্রয়োজনে বৃশ্চিক খুবই নমনীয় হতে পারে, আবার প্রয়োজন দেখা দিলে খুব কঠিনও হতে পারে। চলতি সপ্তাহে তার আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কারণ ঘটবে। এই বিকাশ তাকে আরও সামনের দিকে নিয়ে যাবে।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
হেমন্ত মুখোপাধ্যায়ের মনে রাখার মতো বহু গানই আছে। তার মধ্যে চলতি সপ্তাহে যে গানটি আপনার সঙ্গে বেশি মিলবে, সেটি হচ্ছে ‘জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি/ কী পেয়েছি আর কী পাইনি তার হিসাব করিনি কোনো দিন।’ যাঁদের বেলায় গানের কথাগুলো প্রযোজ্য নয়, তাঁরাও এই সাত দিনে একটু নিঃসঙ্গতায় ভুগতে পারেন।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
আপনার পরিশ্রম করার শক্তি অপরিসীম। এই কথাটি আজ নতুন করে ভাবার সময় এসেছে। যেহেতু আপনি পরিশ্রম করতে পারেন—সেই একটিমাত্র কারণেই এ সপ্তাহে অনেক বাধা আপনি পার হয়ে যাবেন। তাহলেই দেখুন অনাবশ্যক দুশ্চিন্তার আর কোনো প্রয়োজনই থাকল না।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আমরা অনেক সময় একটা ভালো কাজ করতে গিয়েও পিছিয়ে যাই। তার কারণ কাজটা যে ভালো, সে বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত নই। কিন্তু আসলে তো কাজটা ভালোই। তবে আপনি থেমে থাকবেন কেন? এগিয়ে যান, আমরা আপনার আশপাশেই আছি।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
আপনার সামনে অনেকগুলো এবং অনেক ধরনের কাজ এসে পড়বে। এসব কাজ যদি ঠিকঠাকমতো শেষ করতে চান, তাহলে প্রায়োরিটি অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে কাজগুলো সাজিয়ে নিন। এটাই আপনার সাফল্যের ভিত্তি তৈরি করতে সহায়তা করবে। বাকি সব নির্ভর করছে আপনার মেধা, প্রতিভা ও কর্মশক্তির ওপর।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।