আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ

ব্যক্তিগত দুঃখ-কষ্ট বাইরে প্রচার করে বেড়ানোর মধ্যে কোনো গৌরব নেই। ওতে শুধু করুণাই পাওয়া যায় মানুষের। নিজের অন্তরের মধ্যে নিজেকে রাখুন। দু-চারজন লোকে শুধু আপনার অনুভূতিকে জানুক।

বৃষ

বই আর সংগীত আমাদের জন্য আলাদা একটা জগৎ তৈরি করে দিতে পারে, যেখানে বাস করলে বাস্তবের রূঢ়তা আপনাকে স্পর্শ করতে পারবে না। এর সঙ্গে যোগ করে নিন মাঝে মাঝে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার ব্যাপারটা। দেখবেন জীবন কেমন বদলে যায়। শুভ হবে আপনার চলতি সপ্তাহ।

মিথুন

কোনো কিছু বাছাই করতে গেলে এ সপ্তাহে অতিরিক্ত খুঁতখুঁত করবেন না। চটপট সিদ্ধান্ত নিয়ে নিন। আপনি ঠকবেন না।

কর্কট

যখনই সুযোগ পান, মুখ ও হাতে ঠান্ডা পানির ঝাপটা দিন। এটা সবার জন্যই ভালো। স্নায়ু সুস্থ থাকবে। মেজাজ শরিফ ফুরফুরে থাকবে। ঘুম হবে ভালো। সপ্তাহের দিনগুলো কাটবে ভালো।

সিংহ

উত্তেজনার বশে কাউকে আচমকা একটা আলগা কথা বলে বসবেন না। আর বলে ফেললেও মাফ চেয়ে নেবেন। আশা করি বিপত্তি ঘটবে না।

কন্যা

আপনার মধ্যে রয়েছে দুর্লভ কিছু চারিত্রিক গুণ। সহজে আপনি মিথ্যা কথা বলেন না। এই গুণ চলতি সপ্তাহে আপনাকে পুরস্কার এনে দেবে।

তুলা

এ সপ্তাহে আপনার স্বাধীন বিশ্লেষণী ক্ষমতাটি কাজে লাগানোর দারুণ প্রয়োজন হবে। তৈরি হোন।

বৃশ্চিক

ভালো কাজের জন্য পুরস্কার পেতেই থাকবেন। ঘাবড়ানে কি কোই বাত নেহি হ্যায়।

ধনু

মনের সঙ্গে বোঝাপড়ার পর একটা সুন্দর অবস্থানে আপনি আসতে পারবেন। চিন্তার কিছু নেই।

মকর

ভ্রমণের একটা সুযোগ আসবে। সুযোগটা কাজে লাগাতে পারলে, আহ্, দারুণ আনন্দ!

কুম্ভ

মনের বিরুদ্ধে গিয়ে জোর করে কিছু করতে যাবেন না। মনটাকে খুশি রাখুন, সব ঠিক থাকবে।

মীন

সামনে চলতে গিয়ে বারবার যদি পেছনে আলো ফেলেন, তাহলে চলবে কেন? আপনার সামনের পথটা আমি তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর। আপনারও তা-ই মনে হবে বলে আমি আশা রাখি।