আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
গান লেখাটাকে আমি বলি একটা বিশ্বাসঘাতক শিল্প। একটি গান একজন গীতিকারকে ছাড়া হয় না। অথচ এই চরিত্রটিকে পাত্তা দেওয়ার কোনো সংস্কৃতি এ দেশে নেই। যা-ই হোক, সম্প্রতি এ বিষয়ে একটি জাতীয় দৈনিকের প্রাণ কেঁদেছে বলে জানা গেছে। প্রতিযোগিতামূলক স্বীকৃতির একটা উদ্যোগ নেওয়া হয়েছে—যাতে গানের লেখকেরাও স্থান পাচ্ছেন। যেহেতু এখানে কেউ রাশি-বৈষম্যের শিকার হবেন না, কাজেই আমি বিনা দ্বিধায় বলতে পারি—¦রাশি হোক যাহা তাহা, কর্ম হোক ভালো।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ-র পরিচালক গ্রহ হচ্ছে ভেনাস বা শুক্র গ্রহ। ভেনাস মানুষের কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করে। এ সপ্তাহের বক্তব্য আমি তাই নিবেদন করছি বৃষকে। কণ্ঠস্বর দিয়েই বৃষ তাঁর সাপ্তাহিক বাজিমাত করবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন হচ্ছে পরিবর্তন ঘটানোর রাজা। চলতি সপ্তাহে মিথুন পরিবর্তন আনবেন তাঁর ভেতরে এবং বাইরে। অর্থাৎ তিনি নিজের পরিবর্তন সাধন করবেন, একই সঙ্গে পরিবর্তন আনবেন অন্যের। তাহলে মিথুন, এ সপ্তাহে আপনি সতর্কতার মধ্য দিয়ে পথ চলবেন। পরিবর্তন করাটা কোনো সহজ কাজ নয়। শুভ হোক আপনার।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কট ব্যবসায়ী ও শিল্পীরা চলতি সপ্তাহে খুব ভালো কাজ দেখাবেন। তবে এর পেছনে কর্কটের কল্পনাশক্তি, বাস্তবতাবোধ এবং শ্রম থাকা চাই। এই কথাগুলো কর্কট, আশা করি আপনাকে বুঝিয়ে বলতে হবে না। সফল হোক আপনার চলতি সাত দিন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে আপনার দেশভ্রমণ যোগ দেখা যায়। তবে, সপ্তাহটি আপনার সার্থকতা-ব্যর্থতায় ভরা থাকবে। মনের জোর বজায় রাখবেন। কেননা, ব্যর্থতার ভাবনা একবার পেয়ে বসলে সেটা খুবই খারাপ। কাজেই ব্যর্থতার পাশাপাশি নিজের সাফল্য নিয়েও আপনি চিন্তাভাবনা করবেন। আশা করি, শুভ হবে আপনার চলতি সাত দিন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যার চারদিকে এ সপ্তাহে লড়াই যেমন আছে, তেমনি জয়ও আছে। নিজের ওপর আস্থা রাখুন। যারা আপনার আস্থাভাজন, তাদের ওপর বিশ্বাস স্থাপন করুন। বড় কথা, এ সপ্তাহে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। জয় দিয়েই আপনার সপ্তাহ শেষ হবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
এ সপ্তাহে আপনার দারুণ সৌভাগ্য দেখা যাবে। আপনি কর্মক্লান্ত হবেন, ঘর্মাক্ত হবেন না। কিন্তু ১০০% না হলেও ৬০-৭০% সফল তো হবেনই হবেন! হও কর্মেতে ধীর, ধর্মেতে স্থির, নাহি ভয়...
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
মনে হবে যেন আপনি কুস্তি শেষ করে উঠলেন। সুখের কথা, আপনি বিজয়ীর বেশে উঠে দাঁড়াবেন। পরাজয় শেষ পর্যন্ত আপনাকে স্পর্শ করতে পারবে না।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
অজানাকে জয় করে এ সপ্তাহে ধনু কেবল জয়ের দিকেই যাবেন। লোকে বলে, আমি নাকি শুধু পজেটিভ রাশিফল লিখি। যে যা-ই বলুক, আপনাকে আমি খাঁটি কথাটাই বলে দিলাম। সপ্তাহ শেষ হলে আমার কথাগুলো ভেবে দেখবেন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপনি সাধারণত যে বকর বকর করেন, এ সপ্তাহেও তার ব্যতিক্রম হবে না। তবুও সাফল্য আসবে। আপনি কথা কম বললেও আসবে। আমার ওপর আস্থা রাখতে পারেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
মিথুনের মতো কুম্ভও পরিবর্তনের সংঘটক। সাবধানে পা ফেলবেন। পরিবর্তন আনতে গিয়ে যেন সবকিছু ওলট-পালট না হয়ে যায়। যা কিছু অর্জন করেন, ঠান্ডা মাথায় করবেন। তাহলে পরিবর্তনটা শুভ হবে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
অস্থিরতা-চঞ্চলতা হবে আপনার সাপ্তাহিক চারিত্রিক বৈশিষ্ট্য। ‘অতিরিক্ত’ স্থির মানুষ ভালো সাফল্য পায় না। এই আমার মত। তবুও অস্থিরতা নিয়ন্ত্রণ করে চলুন। এতে আখেরে আপনার লাভই হবে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।