আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মানুষের আয়ু স্রষ্টার হাতে, তবে মানুষকে দীর্ঘায়ু হতে গেলে তাঁর কাছে প্রার্থনা ছাড়া নিজেকেও দীর্ঘজীবন পাওয়ার সাধনা করতে হয়। চলতি সপ্তাহে প্রিয় মেষ, আপনার অনেকগুলো হাসি ও আনন্দের উপলক্ষÿ জুটবে।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলুন, বরাবরের মতো রবি ঠাকুরের কাছে হাত পেতে বলি—আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা...
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
অনেকেই আছেন নিজের এই সাপ্তাহিক রাশিফল ছাড়াও অন্য ১১টিও পড়ে ফেলেন। তাঁদের জন্য এতে থাকতে পারে নানা ধরনের ‘টোটকা’ বা আবশ্যকীয় প্রতিবিধান/বার্তা। যেমন ধরুন, ডেঙ্গু (প্রকৃত উচ্চারণ ডেঙ্গি) প্রতিরোধের সহজ পন্থা: ঘরের জমানো পানিতে ডেঙ্গুবাহিত মশা এসে ডিম পাড়ে, ভোররাতে বাইরে থেকে ওই মশাগুলো এসে ঘরে ঢোকে। আপনি যদি গায়ে রসুন-অলিভ ওয়েল/সরিষার তেল মাখিয়ে রাখেন, যেকোনো মশা বাপ বাপ করে পালাবে...। এ সপ্তাহে মিথুন তাঁর কাজে অন্তত তিনটি সাফল্য পাবেন। লিখে রাখুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
স্বাস্থ্যবিষয়ক একটা টিপস দিই: দক্ষিণ ভারতে উচ্চরক্তচাপ ও হার্টের সমস্যা এত কম কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, ওই অঞ্চলের মানুষ নিয়মিত টক দই এবং অন্যান্য টক ফলমূল খায়। তাহলে প্রিয় কর্কট, আপনার খাদ্যাভ্যাস পর্যালোচনা করুন, সারা জীবন ভালো থাকুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে শুধু তর্জন-গর্জনই আপনার সার হবে। কী, রেগে গেলেন তো? কিচ্ছু করার নেই।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
যত হাসি তত কান্না, বলে গেছে রামশর্মা। কী, ভুলে গেলেন পদ্যটা? খুঁজুন!
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার...।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
কড়া রোদের মধ্যে যদি হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি নামে, ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগে চোখমুখে...আহ্, ভাবতেও কেমন আরাম! ...এই হবে এ সপ্তাহে আপনার ‘মোদ্দা’ রাশিফল।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আমার একমাত্র কবিতার বই ঘুম কিনে খাই। ওই শিরোনামে একটা কবিতাও আছে তাতে। তো ধনু, এ সপ্তাহে আপনার কিঞ্চিৎ ঘুমের ঘাটতি দেখা দেবে। ঘাবড়াবেন না, এক-আধ রাত কম ঘুমালে মানুষ মরে যায় না।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
ধরুন, কারও নাম মানিক, পেশা তাঁর যা-ই হোক। এখন প্রশ্ন একটাই থাকে যে মানিক কি সত্যিকার ‘মানিক’ হয়ে উঠতে পেরেছেন? হয়তো হ্যাঁ, হয়তো না। প্রিয় মকর মানিক, সপ্তাহ আপনার কাটবে দুর্দান্ত বেগে। ফলাফল—প্রচণ্ড সাফল্য!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আপনার সাপ্তাহিক গান হবে: মনে পড়ে, কত না দিন-রাতি/তুমি ছিলে আমার খেলার সাথি...।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আপনি কি কোনো মীনাক্ষী দেবী, না মীন পুরুষ? আপনার সাফল্য এই সাত দিনে হওয়া উচিত কমপক্ষে ৪০ পার্সেন্ট। কম নয় গো মিয়া-মাইজি!

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।