আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
রাখি মণ্ডল এসে বলে গেলেন, একজন আলোকিত মানুষ অন্য আরও অনেককে আলোকিত করতে পারেন। কথাটায় আমি বিশ্বাস করি। আপনিও নিশ্চয় বিশ্বাস করবেন। তবে মুশকিল হলো, জনসংখ্যার অনুপাতে আমাদের আলোকিত মানুষের সংখ্যা বাড়ছে না। মেষ আলোকিত ব্যক্তিত্ব, তিনি অন্যকে আলোকিত করবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলতি সপ্তাহে বৃষ ব্যবসাসহ অন্যান্য সৃজনশীল কাজে ভালো করবেন। তাহলে আজ থেকেই উঠেপড়ে লাগুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ধ্যান হচ্ছে একাগ্র মনে কোনো কিছু নিয়ে ভাবা এবং শেষ পর্যন্ত একটা উপসংহারে আসা। ধ্যান করতে করতে মানুষকে নিদ্রা ও জাগরণের অন্তর্বর্তী স্তরে পৌঁছাতে হয়। এ সময় আপনি নিজেকে যে নির্দেশ দেবেন, আপনি সে নির্দেশ অনুযায়ী গড়ে উঠবেন। তাহলে পাঠক, ধ্যান করুন এবং অবিশ্বাস্য আত্মশক্তি অর্জন করুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
জোর করে মনের বিষণ্নতা ঝেড়ে ফেলুন এবং পূর্ণশক্তি নিয়ে জেগে উঠুন। আপনার জন্য অসম্ভব বলে কিছু নেই।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
কথায় আছে, যত গর্জায় তত বর্ষায় না। তা হলেও সিংহের গর্জন এ সপ্তাহে বহুদূর যাবে। এ চেতনা নিয়ে সপ্তাহ শুরু করুন। তবে বাড়াবাড়ি কিছু করবেন না।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
প্রচুর কন্যা নারী-পুরুষ এ সপ্তাহে ব্যবসায় হাত দেবেন, কেউ কেউ শিল্পচর্চায়ও নামতে পারেন। রাশি হোক যাহা তাহা, কর্ম হোক ভালো।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
দিগ্বিজয়ী তুলার নতুন একটা জয় দেখতে পাই সামনে। আত্মবিশ্বাস অটুট রাখুন। অল্প আঘাতে ভেঙে পড়ার কোনো কারণ নেই।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
জীবনের নানা দিকে নানা পরিবর্তন আসবে। হাসিমুখে এসব পরিবর্তনকে বরণ করুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
লড়াইয়ের শেষ ভাগে এসে ক্লান্ত হয়ে পড়লে চলবে না। শেষ শক্তিটুকু দিয়ে বিজয় ছিনিয়ে নিন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
জীবনের বই পড়তে গিয়ে একটি করে অধ্যায় শেষ হয়, অন্যটি শুরু হয়। এর ব্যাখ্যা এ সপ্তাহে আপনি পাবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সাফল্য ও ব্যর্থতার অনুপাত এ সপ্তাহে আপনার জন্য ৬০: ৪০। তাহলে আর কী? উজ্জ্বল একখান হাসি দিয়ে মুখ ভরিয়ে ফেলুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
সৃষ্টিশীল কাজ করতে গিয়ে অহেতুক গায়ের জোর খাটাতে যাবেন না। সহজ-সাবলীলভাবে যা আসে, তাই তো ভালো। শুভ হোক আপনার চলতি সাত দিন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।