আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
পথ চলাতে আপনার যেমন ব্যথা আছে, তেমনই আনন্দও আছে। সব মিলে সফলই হবে আপনার সপ্তাহটা। সাফল্য এসে আপনার অনেক ব্যথাকে মুছে দেবে। চলার গতিকে থামাবেন না। সাফল্য আপনাকে পেতেই হবে। আমি বিশ্বাস করি, আপনি এ সপ্তাহে সাফল্যটাই বেশি পাবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
সপ্তাহের শুরুতে একটু মাথায় হাত দেওয়ার মতো অবস্থা ঘটতে পারে। সপ্তাহের শেষ পর্যন্ত দেখুন। শুরুটাই তো শেষ নয়। অনেকে রাশিফল যেদিন পড়েন সেদিনের সঙ্গে সব মেলান, কিন্তু আসলে তো আপনাকে পুরো ফল পেতে হলে সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আশা করি আপনার গত সপ্তাহ ভালো কেটেছে। ওখানেই সব শেষ নয়। আরও ভালো কিছুর দেখা পাবেন চলতি সপ্তাহে। এ সপ্তাহে আর্থিক দিক থেকে একটু মন্দা অনুভব হতে পারে। যথা সময়ে তা আপনি কাটিয়ে উঠবেন। মনে আনন্দ বজায় রেখে কাজ করে যান।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
শিল্পী ও ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি বিশেষ শুভ। তাই বলে অন্যরা যে কিছু পাবেন না এমন নয়। সব কর্কটই এ সপ্তাহে আনন্দের দিন কাটাবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ শ্রেষ্ঠতম না হলেও অন্যতম শ্রেষ্ঠ রাশি। কঠোর পরিশ্রম সিংহকে সাফল্যর দিকে নিয়ে যায়। পরিশ্রম করুন, সাফল্য ও আনন্দ অবশ্যই পাবেন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এ সপ্তাহে কম আশা করবেন, তাহলেই সবকিছু বেশি বেশি পাবেন। আশা করি এ কথার বিস্তারিত প্রয়োজন নেই। মনের দৃঢ় ইচ্ছাকে অব্যাহত রাখুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
বাধা আসবে, বিপত্তি আসবে, তবুও তুলারই হোক জয়। এ সপ্তাহে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। জয় আপনার হবেই।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
অতিরিক্ত সাফল্য এসে আপনাকে যেন আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে না যায়। আপনার রাশিগত গুণাবলি দিয়ে সাফল্যের পথে চলুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
এ সপ্তাহে আপনি সংখ্যা ২-এর প্রভাবে থেকে দারুণ সাফল্য দেখাবেন। একটু শৃঙ্খলার ভেতর দিয়ে চলুন। এর শুভ ফল নিশ্চয় পাবেন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
সিদ্ধান্ত যেটা হয় একটা নিয়ে নিন। আমি জানি, আপনার সিদ্ধান্ত ভুল হবে না।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
ভালো করে ভেবে দেখুন নিজের মধ্যে আপনি কতটা পরিবর্তন আনতে পারলেন। নিজে পরিবর্তিত হলে আপনি অন্যকেও পরিবর্তিত করতে পারবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এ সপ্তাহে আপনার বিশেষ সাফল্য আছে। যদিও এ সাফল্য পেতে গিয়ে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে। কাজই আনন্দ, কাজেরই অপর নাম সাফল্য। আমার এ কথাটাকে উপদেশমূলক বলে ভাববেন না। শুভ হোক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী