আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
ছোটবেলায় একজন শিখিয়েছিলেন, ‘যা অপরের প্রতি অন্যায় এবং নিজের প্রতি অন্যায়, তারই নাম পাপ।’ এ আমার জীবনের এক বড় শিক্ষা। মেষকে এসব শেখাতে হবে না। তবু বললাম। মেষ হিসেবে আপনি নিজের দোষ নিজেই ধরতে পারেন, তখন অন্যের দোষ ধরারও অধিকার জন্মায়। চলতি সপ্তাহে এর একটা বড় প্রমাণ পাওয়া যাবে। শুভ হোক।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আপনার সৃজনশীলতা এ সপ্তাহে অনেক বেড়ে যাবে। কাজেই যেকোনো কাজে আপনি আরও বেশি দক্ষতা দেখাতে পারবেন। নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন। চলতি সপ্তাহে আপনি আরও অনেক বেশি এগিয়ে যাবেন। এই ভবিষ্যদ্বাণীটি আপনি আগামী সপ্তাহগুলোতেও মনে রাখবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৬-এর ঘরে। সংখ্যাটি আপনাকে পরিপূর্ণতার গ্যারান্টি দিচ্ছে। তাহলে আর চিন্তা কিসের, আস্থা নিয়ে সপ্তাহটা শুরু করে দিন। জয় হোক আপনার।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কটের কল্পনাশক্তি প্রকট। বাস্তবতাবোধও আছে। এই দুই শক্তির প্রয়োগ দ্বারা কর্কট অনেক বাধা অতিক্রম করবেন। প্রিয় কর্কট, বাধা পেয়ে থমকে যাবেন না। সামনে চলার সাহস রাখুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
চলতি সপ্তাহটি আপনার মিশ্র শুভ-অশুভর মধ্য দিয়ে কাটবে। সপ্তাহের গোড়াতেই এ কথাটি মনে রাখুন। কোনো ব্যাপারে ভেঙে পড়বেন না। ৫০ পার্সেন্ট সাফল্য তো আপনার আছেই।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এ সপ্তাহে আপনি একটু আবেগের বন্যায় ভাসবেন। তাই গোড়া থেকে আবেগ নিয়ন্ত্রণ করে চলুন। অবশ্য আবেগ সব সময় মানুষের নিয়ন্ত্রণের ভেতর দিয়ে চলে না। তবু চেষ্টা করবেন। আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনি এর সুফল পাবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
চলতি সপ্তাহে আপনার মনে একটা হতাশার ভাব কাজ করতে পারে। এর বিরুদ্ধে লড়াই করুন। লড়াই ছাড়া মানুষ কোনো হতাশা কাটিয়ে উঠতে পারে না।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এ সপ্তাহে বৃশ্চিকের সাফল্য অন্যের মনে ঈর্ষা জাগাতে পারে। আগেও বলেছি, আজও বলছি, সাফল্যের আনন্দে গা ভাসাবেন না।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
যেকোনো জাগরণকে অভিনন্দন জানানোই ধনুর শাস্ত্রগত গুণ। তাই প্রিয় ধনু, এ সপ্তাহে নিজে জাগুন, অন্যকে জাগিয়ে তুলুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কোনো কাজে হাত দেওয়ার আগে বলবেন না যে কীভাবে আমি এ কাজটি করব? আগে কাজে হাত দিন, তারপর দেখা যাবে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আলস্য ছেড়ে জেগে উঠুন। আপনার মধ্যে একটা বিশাল নেতৃত্বগুণ আছে। আপনি পিছিয়ে পড়লে আপনার সঙ্গে অনেকে পিছিয়ে যাবে। সপ্তাহভর এ কথাটি মনে রাখুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
কারও রূঢ় আচরণে মন খারাপ করবেন না। এর অর্থ এই যে চলতি সপ্তাহে কারও কথা আপনাকে আঘাত দিতে পারে। এই আঘাতকে আশীর্বাদ হিসেবে গণ্য করুন। তাহলে আপনি জিতে যাবেন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী