আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বিষণ্নতাকে কাছে আসতে দেবেন না। নিজের রাশিগত বৈশিষ্ট্যের ওপর আস্থা রাখুন। সপ্তাহ শেষ হওয়ার আগেই আপনার বিষণ্নতা কেটে যাবে। আপনি পূর্ণশক্তি ফিরে পাবেন। শুভ হোক আপনার।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলতি সপ্তাহে আপনার কর্মব্যস্ততা অনেক গুণ বেড়ে যাবে। কাজের আহ্বানে ঠিকমতো সাড়া দিন। সাফল্য অবশ্যই আসবে। লোকের সঙ্গে যোগাযোগে কৌশলী হোন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আপনার মনোবল এখন আরও বৃদ্ধি পাবে। মনোবল বাড়া মানেই তো সাফল্য। কথাটি নিজেকে বারবার স্মরণ করিয়ে দিন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে নতুন সৌভাগ্য পাবেন। একটু চেষ্টা করুন, তাহলেই আপনার ওই সব সাফল্য আসবে। শুভ হোক আপনার।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আশা করি, এখন মনের অবস্থা অনেকটা ভালো। ঝড়-তুফান কার জীবনে না যায়, মনের শক্তি দিয়ে সবকিছু জয় করা সম্ভব। কথাটি মনে রাখুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সংখ্যার দিক থেকে ব্যস্ততা ও সাফল্যের ইঙ্গিত পাওয়া যায়। শুনে নিশ্চয়ই আপনার লাভ হলো। ভালো থাকুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
অন্ধকার না থাকলে আলোর কি কোনো রূপ দেখা যায়? আপনার বর্তমানের এ অন্ধকার কেটে যাবে। বিশ্বাস রাখুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এ সপ্তাহে আপনার প্রবল সাফল্য দেখতে পাই। এর জন্য শ্রম দিতে হবে অবশ্য। তা দেবেন, শুভ হোক আপনার।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনুর আছে দ্বিমুখী সত্তা। ধনু একদিকে বহির্মুখী, অন্যদিকে ঠিক তেমনি অন্তর্মুখী। চলতি সপ্তাহে তাঁর উভয় বৈশিষ্ট্য কাজ করবে। অতএব, শুভ।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
বিষণ্নতার মুহূর্তগুলো সক্রিয় করে তুলুন। নতুন পরিকল্পনা করুন। নতুন কাজে মন দিন। জয় আপনার হবেই।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সপ্তাহের শুরুতে মনে একটু বিভ্রান্তি দেখা গেলেও শেষ নাগাদ সব ঠিক হয়ে যাবে। দুশ্চিন্তা করবেন না। শুভ হোক আপনার।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
কারও সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নিন। অযথা নিজেকে অন্যের শত্রু ভাববেন না। মানুষের কি খেয়েদেয়ে কাজ নেই আপনার পেছনে লেগে থাকবে? মনের হাসিখুশি ভাবটা বজায় রেখে চলুন। আপনার শুভকামনা করছি।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী