আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
যে অবস্থানে আছেন, সেই অবস্থানে টিকে থাকুন প্রিয় মেষ। টিকে আপনাকে থাকতেই হবে, কেননা অনেক মানুষেরই ভালো-মন্দ নির্ভর করছে আপনার টিকে থাকার ওপর। জয় হোক!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
সব মিলিয়ে বৃষ হিসাবে আপনি আছেন সংখ্যা ১-এর ঘরে। ১ মানেই তো শীর্ষ অবস্থান। হ্যাঁ আপনার নিজের ওপর আসলে নির্ভর করে আপনার সাফল্য-ব্যর্থতা। স্রষ্টা ভাগ্য বিতরণ করেন এবং সেই ভাগ্যটাকে আপন প্রচেষ্টায় অর্জন করার নির্দেশও প্রদান করেন। তাহলে বৃষ, চলতি সপ্তাহ থেকে আপনি সেই ধ্যানই করুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আমার হিসাবে আপনি আছেন এখন আপনার অন্যতম শুভ সংখ্যা ৬-এর আওতায়। চেষ্টা করুন, অশুভকে অতিক্রম করে শুভর আলোয় এসে উপস্থিত হতে। চেষ্টার পর বাকিটা নির্ভর করবে আপনার ভাগ্যের ওপর।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
এ সপ্তাহে কথা আছে আপনার আর্থিক উন্নতির। বাকিটা প্রিয় কর্কট, দাঁড়িয়ে আছে আপনার চেষ্টা ও উদ্যোগের ওপর। এই তো বুঝে গেলেন তাই না?
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
নিজের রাগকে ভয় করে বলবেন, অর্থাৎ সপ্তাহজুড়ে রাগ কন্ট্রোল অধিদপ্তরের মহাপরিচালকের পরামর্শ অনুযায়ী চলতে হবে আপনাকে। এটা আমার হুকুম নয়, অনধিকার চর্চা নয়, রাশিশাস্ত্রের গণনার ফলাফল। শুভ হোক আপনার।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যা রাশির ভর হচ্ছে ২। বড় সুন্দর এই সংখ্যাটি। এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে বাজার থেকে উদ্ধার করতে হবে আমার লেখা ভাগ্য জানার উপায় বইটি। আজ আপনার উদ্দেশে এটুকুই আমার নিবেদন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার জন্য এ সপ্তাহে কিছু লিখতে হলে হয়তো তা একটা ম্যাগাজিনের আকার ধারণ করবে। অং তং এং বং (অতএব) এ পর্যন্ত লিখে বাকিটা ছেড়ে দিচ্ছি আপনার বুদ্ধি, মেধা, প্রতিভার ওপর। জয় হোক আপনার!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
‘চিক চিক করে বালি, কোথা নেই কাদা...’। অনেক ছড়া, কবিতা ইত্যাদি ব্যাখ্যা করতে গিয়ে আমরা আমাদের জীবনের অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে যাই। চলতি সপ্তাহে প্রিয় বৃশ্চিক, আপনার জীবন বড় ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকবে। শুভ হোক আপনার!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
‘নয় নয় এ নয় মধুর খেলা...’। গানটা উদ্ধৃত করলাম বটে, দিনগুলো কিন্তু আপনার সোনার খাঁচায়ই রইবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
শুধু ধ্বনিগত কারণে মকরকে নিয়ে আমি নানা ধরনের ‘পকর-পকর’ পড়ি, এটা ঠিক। তাহলেও মহান মকর জাতক-জাতিকাকে নিয়ে অতিরিক্ত ঠাট্টা-তামাশা করা উচিত নয়। চলতি সপ্তাহে মকরের সৌভাগ্যের দরজা আরও কিছুটা খুলে যাবে—এই আমার বিশ্বাস।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
যে কাজটা এখনই সেরে ফেলা যায়, সে কাজটা ফেলে রাখা একেবারেই উচিত হবে না, প্রিয় কুম্ভ নারী ও পুরুষ। আমার কথাগুলো খুব মন লাগিয়ে আর একবার পড়ুন, আগামী শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে আপনি আমার ভবিষ্যদ্বাণীর ফল হাতে পাবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
পৃথিবীতে কারও জীবনই শতভাগ আনন্দ কিংবা শতভাগ বিষণ্নতার² মধ্য দিয়ে যায় না। চলতি সপ্তাহে প্রিয় মীন, আপনি আমার কথাগুলো শেষ পর্যন্ত বোধ হয় নির্ভুল বলেই ভাববেন। শুভ হোক সবার!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি