আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মানুষের জীবনে তার উদ্দেশ্যটাই প্রধান। উদ্দেশ্য ঠিক থাকলে যাত্রাও সঠিক থাকবে। সাধারণত মেষের জীবনে একটা আদর্শ থাকে। চলতি সপ্তাহে প্রিয় মেষ, নিজের আদর্শ ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হবেন না।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
নিজ মেধাকে প্রাধান্য দিন। অন্যের মেধার ওপর ভর রেখে বেশি দূর অগ্রসর হওয়া যায় না। একই সঙ্গে এও বলি, আপনার চারপাশে যারা মেধাবী আছে, তাদের মেধাকে চিহ্নিত করুন। এভাবে আপনি সাফল্যের দিকেই যাবেন। শুভ হোক আপনার!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুনের উপস্থিত জ্ঞান খুবই দ্রুত। এই দ্রুততার সঙ্গে আছে গভীরতা। চলতে সপ্তাহে একটু সচেতন হয়ে চলুন। তাহলেই দেখবেন আপনি সাফল্য অর্জন করেছেন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
নিজ কল্পনার শক্তির ওপর আস্থা রাখুন, তবে আপনার বাস্তবতাবোধও যেন লোপ না পায়। সজাগ থাকুন, সফলতা ছিনিয়ে নিন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে মনে রাখুন, আত্মবিশ্বাস ভালো, তবে এর আতিশয্য ঠিক নয়। সপ্তাহ শুরু হওয়ার গোড়া থেকেই এই বিষয়টির প্রতি নজর দিন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে। এই ভ্রমণ যদি নাও হয় তাহলেও সাপ্তাহিক সাফল্য আপনি পেয়ে যাবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
দেশে-বিদেশে ভ্রমণের মধ্য দিয়ে বেশ কিছু সাফল্য আপনি পেতে পারেন। এই বিষয়ে কন্যার সঙ্গে আপনার মিল দেখতে পাওয়া যাবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বিপর্যয় এড়িয়ে আপনি চলতি সপ্তাহে সামনের দিকে এগিয়ে যাবেন। শুভ হোক আপনার নবযাত্রা!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
চলতি সপ্তাহে আপনি একবার মাটিতে পড়বেন, উঠেও যাবেন। বড় ক্ষতি কিছু হবে না। লাভ যেটা হবে সেটাও কিন্তু কম নয়।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
স্বআরোপিত রহস্যময়তা থেকে বের হয়ে আসুন। তা না হলে আপনার সম্পর্কে লোকে ভুল বুঝতে পারে। শুভ হোক!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চলতি সপ্তাহে লোকের পরিহাসে বেশি প্রতিক্রিয়া দেখাবেন না। আসলে আপনাকে অন্যেরা ঈর্ষার চোখে দেখছে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এ সপ্তাহে আপনার মধ্যে বেশ খানিকটা ফুরফুরে ভাব দেখা যাবে। শুনে আমার ওপর খুশি হবেন, অন্তত বিরক্ত তো হবেন না। শুভ হোক আপনার চলতি সাতটি দিন!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী