আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মেষ হিসেবে আপনি হঠাৎ কার্যপদ্ধতি পরিবর্তন করে ফেলতে পারেন। এ আপনার রাশিগত চরিত্রের বৈশিষ্ট্য। এতে কখনো কখনো লাভ হয়, কখনো বা ক্ষতি। এ সপ্তাহে আপনি কোন পথে যাচ্ছেন—ভেবে দেখবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ হিসেবে আপনি সৌন্দর্যের পরম অনুরাগী। সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে চলতি সাত দিনে আপনার হাতে কিছু দায়িত্ব আসবে। সে সম্বন্ধে আমার বলার কিছু নেই। আপনি যা করবেন, আপনার মতো করে করবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
চলতি সপ্তাহে মিথুন অনেক রকম দ্বিধার মধ্য দিয়ে চলবেন। আমি সতর্ক করে দিলাম, আপনি সতর্ক হবেন। তাহলে আর বিপত্তি ঘটবে না।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কটের এখন ‘আসে দিন ভালো, যায় দিন মন্দ’। এবারে বুঝে নিন। আমি বলব, আপনি পজিটিভ দিক থেকে জিনিসটা ভাববেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহের এখন কিছুদিন সুদিন হিসেবে কাটবে। কাজেই হাসিমুখ নিয়ে থাকুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে আপনার মধ্যে একটা অযৌক্তিক জেদ কাজ করতে পারে। জেদের মধ্য দিয়ে যাবেন না। গেলে আপনার ক্ষতি হতে পারে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
এই সাত দিনে যাদের বিশ্বাস করা যায় না—তাদের চিহ্নিত করুন। এতেই আপনার কাজ ৫০ শতাংশ সফল হবে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সামনের খাবারটা খেয়ে নিলেই কি কাজ ফুরিয়ে যাবে? আরও অনেক খাবার তো পড়ে আছে। যা বললাম, তা বুঝে দেখুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
কোনো ব্যাপারে টেনশন করার দরকার নেই। ‘যাহা হইবে, ভালোই হইবে।’
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
নিজেকে ভালোভাবে বিকশিত করুন, ছড়িয়ে দিন—দেখবেন জীবন আরও কত সুন্দর হয়ে উঠেছে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
হে কুম্ভ, জেগে ওঠো! তোমার জন্য অপেক্ষা করছে সাতটি সফল দিন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এত মন খারাপ করে থাকার কোনো কারণ নেই। যা কিছুর আরম্ভ আছে, তার শেষও আছে। আপনার কষ্টের দিন এই তো শেষ হয়ে যাচ্ছে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী