আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
যত রকমের ‘অজানা’ আছে তার মধ্যে সবচেয়ে বড় অজানা হচ্ছে ‘আগামী মুহূর্ত’। এখানেই দাঁড়িয়ে আছে জ্যোতিষশাস্ত্র, যার সঙ্গে বিজ্ঞানের কোনো যোগ নেই। এইটুকু জেনে রেখে রাশিফল পড়ুন। শুভ হোক!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
ক্রমিক চেষ্টা দ্বারা নিজেকে অন্যের কাছে অপরিহার্য করে তুলুন, তবেই দেখবেন আপনার চূড়ান্ত ইচ্ছাগুলো পূর্ণ হচ্ছে। কথাগুলো মনে রাখুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
নিজের সঙ্গে নিজের লড়াই হচ্ছে সবচেয়ে বড় লড়াই। মনের ভেতর শক্তি আনুন, বিজয় ছিনিয়ে নিন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে আপনি ভাগ্যের কাছ থেকে চমৎকার একটা উপহার পাবেন। জেনে খুশি খুশি লাগছে তো?
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আপনার সপ্তাহটা এখন একটু স্বস্তিদায়ক হয়ে উঠবে। মনকে শান্ত রাখুন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনার একটা নতুন উত্থান দেখি। পুরোনো আপনি নতুনভাবে জ্বলে উঠবেন। সপ্তাহের শুরুতেই কথাটা জেনে রাখুন। শুভ হোক আপনার!
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার চারদিকের লড়াই হলেও শেষ পর্যন্ত আপনি বিজয়ীদের খাতায় নাম লেখাবেন। বিশ্বাস অটুট রাখুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
ওপরে ওঠার সিঁড়ি ক্লান্তিকর হলেও শেষ পর্যন্ত আপনি সফল হবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
নিজের মধ্যে ফিরে আসুন। আপনার সাপ্তাহিক সাফল্য অনেক পাওনা আছে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
অজানা ভবিষ্যৎ সম্পর্কে আপনার মনে একটা ভয় ভয় ভাব থাকতে পারে। এই ভাবটাকে মানসিক শক্তি দিয়ে জয় করে নিন। তাহলে আর দুশ্চিন্তার কী রইল?
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সাপ্তাহিক একটা বড় সাফল্য আপনার আছে, দুর্ভাবনামুক্ত হয়ে সামনে এগিয়ে চলুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
খুশি হয়ে ওঠার অন্তত কয়েকটি কারণ জুটবে। মনে বল নিয়ে সামনে তাকান।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী