আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
ইংরেজিতে একটা কথা আছে যার বাংলা করলে দাঁড়ায়, পরাজয়ের গ্লানিময় পতাকাতলে জীবন যাপন করো না। আসুন, আমরা বিজয়ের পতাকার নিচে অবস্থান করি। তা হলে আমরাও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারব।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
বৃষ নিসর্গ বা প্রকৃতি ভালোবাসেন? ব্যবসায়ের মধ্যে সাধারণত কৃষি ও কৃষিপণ্যের ব্যবসা তাঁদের ভালো হয়। চলতি সপ্তাহটি সব বৃষ জাতক-জাতিকার জন্য শুভ হবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এ সপ্তাহে এসে আপনি আপনার চলার দিশা খুঁজে পাবেন। মন ভালো রেখে কাজে হাত দিন। সাফল্য আসবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
এ সপ্তাহে আপনার সাফল্যের অনুপাত হবে ৫০:৫০। তাহলেও আপনি চেষ্টা করবেন শত ভাগকে ধরার। শুভ হোক!
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহ এখন তাঁর লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাবেন। পথের বাধাকে ভয় পাবেন না।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনার গত সপ্তাহের সাফল্যের জের এখনো চলতে থাকবে। এটুকু জেনে নিয়ে সপ্তাহ শুরু করুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
স্রষ্টা পৃথিবীতে মানুষকে পাঠান এক-একটা বিশেষ কাজ দিয়ে। এ কাজে যার যত বেশি নিষ্ঠা তার তত বেশি সফল হওয়ার সুযোগ। কথাটা মনে রাখুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
হাসিমুখে থাকার জন্য আপনার বেশ কিছু উপলক্ষ এ সপ্তাহে জুটবে। হাসিমুখেই থাকুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
কথায় আছে, ধনুকে সহজে পরাজিত করা যায় না। এটুকু জেনে মনের শক্তিকে বজায় রাখুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
চলতি সপ্তাহে আপনি আপনার কাজের প্রকৃত স্বীকৃতি পাবেন। জয় হোক!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সপ্তাহের মাঝামাঝি এসে পথ চলাটা একটু কঠিন মনে হতে পারে। এতে ঘাবড়াবেন না।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
ঝলমল করে উঠবে আপনার সামনের দিনগুলো। ভারমুক্ত মনে কাজকর্মে হাত দিন। সাফল্য নিশ্চয়ই আসবে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী