আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমার বাবা ছিলেন মেষ রাশির জাতক। ব্রিটিশ শাসনামলে তাঁর জন্ম। যৌবনে তিনি ছিলেন দুর্ধর্ষ ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়। আর, কন্ট্রাক্ট ব্রিজ ছিল তাঁর সারা জীবনের সঙ্গী। তিনি যেমন বহির্মুখী ছিলেন, তেমনই ছিলেন অন্তর্মুখী। এটা বোধ হয় তাঁর রাশিগত চারিত্রিক বৈশিষ্ট্য। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনি প্রতিযোগিতার সম্মুখীন হবেন। বুঝে চলুন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
এ সপ্তাহে একটু গানটান নিয়ে থাকুন। এমনিতে আমি শুনেছি, শিল্পীরা, বিশেষ করে সংগীত শিল্পীরা দীর্ঘায়ু হন। আপনি গান ভালোবাসেন, তাহলে তো জীবনে অনেক কিছুই আপনি অর্জন করবেন!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ওপরে বৃষ রাশির খোপটা একবার পড়ে আসুন। আপনার ব্যক্তিগত সপ্তাহ কিছুটা বৃষর মতোই হবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
বিষণ্নতার শিকার হতে পারেন। জোর করে মনের মধ্যে প্রসন্নতা ধরে রাখুন। চিন্তার কিছু নেই।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
গত সপ্তাহে আপনার যে স্বস্তির কথা বলেছিলাম, এখনো তা পুরোদমে চলবে। তাহলে আর কী চাই!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনার এখন খানিকটা বিশ্রাম ও বিনোদনের প্রয়োজন হবে। কাজ করুন, তবে ঘুম ও খাওয়াদাওয়া ঠিক রাখুন। মানসিক আনন্দকে টেনে আনুন। সার্থক হবে আপনার চলতি সাত দিন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
নাই, নাই ভয়, হবে হবে জয়...।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
একটু চিপা খাওয়া অবস্থার মধ্য দিয়ে সপ্তাহটা কাটবে। তাহলেও খুশি থাকুন। কেননা সপ্তাহের মধ্যভাগ থেকে আপনার অবস্থার বেশ উন্নতি ঘটবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আপনার গুণগুলো চলতি সপ্তাহে আরও বিকশিত হবে। শতভাগ শ্রম দিন, পূর্ণ সাফল্য তুলে নিন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
বর্তমান সময়টা আপনার প্রত্যাবর্তনের সময়। আমার সঙ্গে এই রবীন্দ্রসংগীতটি গাইতে থাকুন—ফিরে এসো, ফিরে এসো, ঘরে পরবাসী...।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এত মুখ গোমড়া করে আছেন কেন! আপনি যতই ভয় পান না কেন, সপ্তাহটা আপনার ভালোই কাটবে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
দূর থেকে দেখতে পাচ্ছি, আপনার মুখে হাজার ওয়াটের আলো জ্বলছে। হাসিমুখে থাকুন, সাফল্য হাতিয়ে নিন।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী