আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির বাবা ছাত্রাবস্থায় ছেলেকে এক চিঠিতে লিখেছিলেন: পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকারীর কোনো জায়গা নেই। হওয়া চাই প্রথম। প্রিয় মেষ, আমাদেরও প্রতিযোগিতার মনোভাব নিয়ে কাজ করা উচিত। শুধু এ সপ্তাহে নয়, বরাবরই কথাটি স্মরণ রাখা দরকার।

বৃষ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

চলতি সপ্তাহে বৃষ প্রায় সব ক্ষেত্রেই প্রথম অবস্থানে থাকবেন বলে মনে হয়। কথাটা বললাম বলে আপনি সব চেষ্টা ছেড়ে বসে থাকবেন—তা নয়। ভালো কাজ করার প্রয়াস অব্যাহত রাখুন। ফল পাবেন।

মিথুন২২ মে-২১ জুন। ভর # ৬

আমাদের কবি নির্মলেন্দু গুণ, সংগীতজ্ঞ লাকী আখন্দ্‌—এঁরা মিথুন রাশির জাতক। এঁরা নিজ জীবনকালেই প্রবাদপুরুষ হয়ে উঠেছেন। প্রিয় মিথুন, আপনিও একটু সচেষ্ট থাকলে উন্নত মিথুনে পরিণত হতে পারবেন। আমার কথায় আপনি কি একটুও অনুপ্রাণিত হচ্ছেন না? কাজ করে যান, সামনে অগ্রসর হোন।

কর্কট২২ জুন-২২ জুলাই। ভর # ২

এই তো আপনার বিষণ্নতা² কেটে যাচ্ছে। আমার হাত ধরে উৎফুল্ল মনে পথ চলুন। দুর্ভাবনা আপনাকে গ্রাস করতে পারবে না।

সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

আপেক্ষিকভাবে বলতে গেলে চলতি সপ্তাহে আপনি নিজের ওপর সন্তুষ্ট থাকতে পারবেন। এটুকু বলাই যথেষ্ট।

কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

বাগানে প্রতিদিন ফুল ঝরে যায় পরদিন নতুন ফুল ফোটে। আপনিও বর্তমান সময়ে নতুন করে ফুটে উঠুন। আপনার জন্য আমার শুভকামনা রইল।

তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আপনার লড়াইয়ের শেষ নেই, বিজয়েরও শেষ নেই। স্রষ্টার ওপর আস্থা রেখে চলুন। এ সপ্তাহেও আপনি আপনার কাজে সাফল্য পাবেন।

বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

সব সময় মনে রাখুন, ভালো থাকাটাই সব। ভালো থাকতে চেষ্টা করুন, পারবেন।

ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

আনন্দ হচ্ছে একটা শক্তি। আনন্দিত চিত্তে থাকুন, নির্ভয় থাকুন, সাফল্য আপনাকে পেতেই হবে। হেমিংওয়ের বিখ্যাত উক্তিটি মনে রাখুন: মানুষকে ধ্বংস করা যায়, পরাজিত করা যায় না।

মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

বহুবার বলেছি, ব্যস্ততারই অন্য নাম সাফল্য। সাপ্তাহিক ব্যস্ততায় নিমগ্ন থাকুন। অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠুন। শুভ হোক!

কুম্ভ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহে মনে একটু কষ্ট জমবে। এটুকু জেনে নিয়ে কষ্টকে জয় করুন। সেই পুরাতন কথাটি মনে করুন: কষ্ট ছাড়া ইস্ট লাভ করা যায় না।

মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

নিজের জন্য ও অন্যের জন্য বাতিঘর হয়ে উঠুন, সামনে চলার পথ দেখুন এবং দেখান।

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী