আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
সাধারণভাবে বলতে গেলে, আমাদের জীবন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের বাস্তব জীবন। অন্যটা হচ্ছে আমাদের মনের ভেতরের জীবন। এই দুই রকমের জীবনকে একসঙ্গে নিয়ে আমরা চলি। চলতি সপ্তাহে আপনার মনোজগৎ বেশি ক্রিয়াশীল থাকবে। এই ক্রিয়া দিয়ে আপনি আপনার জীবন নিয়ন্ত্রণ করবেন। আর সব সময় মনে রাখবেন, মেষ একটি অত্যন্ত শক্তিশালী রাশি। বাধার পাহাড় অতিক্রম করতে মেষের জুড়ি নেই। শুভ হোক আপনার চলতি সপ্তাহ।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
যেসব কল্পনা ও পরিকল্পনার ভূমিকা বড়, সেসব কাজে এ সপ্তাহে আপনি ভালো ফল দেখাবেন। স্থির মন নিয়ে জল্পনা-কল্পনা ও পরিকল্পনায় মন দিন। সাফল্যের আনন্দে জীবন ভরে উঠবে। জয় হোক আপনার!
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
আপনার মধ্যে ‘ভেঙে পড়ার’ প্রবণতা খুব কম। ভেঙে পড়া আপনাকে মানায় না। ধৈর্য নিয়ে শান্ত মনে অগ্রসর হোন, অবশ্যই এর সুফল পাবেন। ঘাবড়াবেন, কোই বাত নেহি!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
প্রতি সকালে আমি আমার গত রাতে দেখা ছেঁড়া ছেঁড়া স্বপ্নগুলো সম্পাদনা করতে বসি। কিছু কাজ হয়, কিছু হয় না। প্রিয় কর্কট, স্বপ্ন নিয়ে বেশি হয়রান হবেন না। স্বপ্নকে স্বপ্ন বলেই মনে করুন। আর মনে রাখবেন, ঘুম যখন গভীর হয়, তখন আমরা স্বপ্ন দেখি না।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সেদিন আমাদের সবার প্রিয় কবি সিংহ রাশির জাতক শহীদ কাদরী প্রবাস থেকে আরও দূর প্রবাসে চলে গেলেন। আমার সৌভাগ্য, কবিবন্ধু নির্মলেন্দু গুণের মাধ্যমে আমি তাঁর রেস্তোরাঁভিত্তিক আড্ডায় হাজির হওয়ার সুযোগ পেয়েছিলাম। না বললেও চলে, শহীদ কাদরী ছিলেন এক প্রবল পুরুষ, একবার যিনি তাঁকে দেখেছেন, তাঁর পক্ষে ওই সাক্ষাৎ অবিস্মরণীয় হয়ে থেকেছে। প্রিয় সিংহ, চলতি সপ্তাহ আপনার সমস্যা উত্তরণের জোরালো সাতটি দিন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এ সপ্তাহে আপনি কারও কোনো কথায় মনে একটু আঘাত পেতে পারেন। এর জন্য প্রস্তুত থাকলে আঘাতটা এত বড় হয়ে বাজবে না। তবে আমি জানি অন্তত আপনি আমার কথায় আহত হবেন না। এবার আপনার সেই বৈদ্যুতিক হাসিটি হাসুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনি একজন স্বাভাবিক নেতা। নিজের ওপর আস্থা রাখুন। তাহলেও উপযুক্ত ব্যক্তির সুপরামর্শে চলুন। আপনার জয় প্রায় অবধারিত।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে আপনি নেতৃত্বের আসনে পুনরায় অধিষ্ঠিত হবেন। চারপাশে সতর্ক দৃষ্টি ফেলে অগ্রসর হোন। সফল আপনাকে হতেই হবে। আপনার চলার পথে আমার শুভাশীষ রইল।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
এই তো আপনার মনের মেঘ কেটে যাচ্ছে। আপনি দেখবেন এ সপ্তাহে আপনার মন কেমন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। তা যদি হয়, তাহলে আপনার কাছে আমার একটা ধন্যবাদ প্রাপ্য থাকবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
এ সপ্তাহে কোনো দুশ্চিন্তার গভীরে প্রবেশ করবেন না। দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন আমি দেখি না। ভয় মানুষের প্রধান শত্রু। ভয়কে জয় করুন!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কথাটা আমি প্রায় বলি, যা কিছুর শুরু আছে, তার শেষও আছে। আজ আপনার মধ্যে যে কষ্ট দেখা যাচ্ছে, আগামীকাল তার অবসান ঘটবে। কথাটা মনে রাখবেন। শুভ হোক আপনার!
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
শাস্ত্রমতে, মীন একটি চমৎকার রাশি। চলতি সপ্তাহে প্রিয় মীন, আপনি আপনার মনের শক্তি দিয়ে অন্যের সমস্যা লাঘব করতে পারবেন। আপনার দৃষ্টিটা নিজের ভেতর থেকে বাইরের দিকে নিক্ষেপ করুন, দেখবেন জীবন কত সুন্দর হয়ে ওঠে। সেই পুরোনো কথাটা স্মরণ করুন: আমরা নিজের জন্য তো বটেই, অন্যের জন্যও বাঁচি। মনে থাকবে তো?
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী
আপনাররাশি
কাওসারআহমেদচৌধুরী
মেষ২১ মার্চ-২০ এপ্রিল।ভর # ৬
সাধারণভাবে বলতে গেলে, আমাদের জীবন দুই ভাগে বিভক্ত।একটা হচ্ছে আমাদের বাস্তব জীবন।অন্যটা হচ্ছে আমাদের মনের ভেতরের জীবন।এই দুই রকমের জীবনকে একসঙ্গে নিয়ে আমরা চলি।চলতি সপ্তাহে আপনার মনোজগৎ বেশি ক্রিয়াশীল থাকবে।এই ক্রিয়া দিয়ে আপনি আপনার জীবন নিয়ন্ত্রণ করবেন।আর সব সময় মনে রাখবেন, মেষ একটি অত্যন্ত শক্তিশালী রাশি।বাধার পাহাড় অতিক্রম করতে মেষের জুড়ি নেই।শুভ হোক আপনার চলতি সপ্তাহ।
বৃষ২১ এপ্রিল-২১ মে।ভর # ১
যেসব কল্পনা ও পরিকল্পনার ভূমিকা বড়, সেসব কাজে এ সপ্তাহে আপনি ভালো ফল দেখাবেন।স্থির মন নিয়ে জল্পনা-কল্পনা ও পরিকল্পনায় মন দিন।সাফল্যের আনন্দে জীবন ভরে উঠবে।জয় হোক আপনার!
মিথুন২২ মে-২১ জুন।ভর # ৬
আপনার মধ্যে ‘ভেঙে পড়ার’ প্রবণতা খুব কম।ভেঙে পড়া আপনাকে মানায় না।ধৈর্য নিয়ে শান্ত মনে অগ্রসর হোন, অবশ্যই এর সুফল পাবেন।ঘাবড়াবেন, কোই বাত নেহি!
কর্কট২২ জুন-২২ জুলাই।ভর # ২
প্রতি সকালে আমি আমার গত রাতে দেখা ছেঁড়া ছেঁড়া স্বপ্নগুলো সম্পাদনা করতে বসি।কিছু কাজ হয়, কিছু হয় না।প্রিয় কর্কট, স্বপ্ন নিয়ে বেশি হয়রান হবেন না।স্বপ্নকে স্বপ্ন বলেই মনে করুন।আর মনে রাখবেন, ঘুম যখন গভীর হয়, তখন আমরা স্বপ্ন দেখি না।
সিংহ২৩ জুলাই-২৩ আগস্ট।ভর # ১
সেদিন আমাদের সবার প্রিয় কবি সিংহ রাশির জাতক শহীদ কাদরী প্রবাস থেকে আরও দূর প্রবাসে চলে গেলেন।আমার সৌভাগ্য, কবিবন্ধু নির্মলেন্দু গুণের মাধ্যমে আমি তাঁর রেস্তোরাঁভিত্তিক আড্ডায় হাজির হওয়ার সুযোগ পেয়েছিলাম।না বললেও চলে, শহীদ কাদরী ছিলেন এক প্রবল পুরুষ, একবার যিনি তাঁকে দেখেছেন, তাঁর পক্ষে ওই সাক্ষাৎ অবিস্মরণীয় হয়ে থেকেছে।প্রিয় সিংহ, চলতি সপ্তাহ আপনার সমস্যা উত্তরণের জোরালো সাতটি দিন।
কন্যা২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর।ভর # ২
এ সপ্তাহে আপনি কারও কোনো কথায় মনে একটু আঘাত পেতে পারেন।এর জন্য প্রস্তুত থাকলে আঘাতটা এত বড় হয়ে বাজবে না।তবে আমি জানি অন্তত আপনি আমার কথায় আহত হবেন না।এবার আপনার সেই বৈদ্যুতিক হাসিটি হাসুন।
তুলা২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর।ভর # ২
আপনি একজন স্বাভাবিক নেতা।নিজের ওপর আস্থা রাখুন।তাহলেও উপযুক্ত ব্যক্তির সুপরামর্শে চলুন।আপনার জয় প্রায় অবধারিত।
বৃশ্চিক২৪ অক্টোবর-২২ নভেম্বর।ভর # ২
চলতি সপ্তাহে আপনি নেতৃত্বের আসনে পুনরায় অধিষ্ঠিত হবেন।চারপাশে সতর্ক দৃষ্টি ফেলে অগ্রসর হোন।সফল আপনাকে হতেই হবে।আপনার চলার পথে আমার শুভাশীষ রইল।
ধনু২৩ নভেম্বর-২১ ডিসেম্বর।ভর # ৯
এই তো আপনার মনের মেঘ কেটে যাচ্ছে।আপনি দেখবেন এ সপ্তাহে আপনার মন কেমন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে।তা যদি হয়, তাহলে আপনার কাছে আমার একটা ধন্যবাদ প্রাপ্য থাকবে।
মকর২২ ডিসেম্বর-২০ জানুয়ারি।ভর # ৩
এ সপ্তাহে কোনো দুশ্চিন্তার গভীরে প্রবেশ করবেন না।দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন আমি দেখি না।ভয় মানুষের প্রধান শত্রু।ভয়কে জয় করুন!
কুম্ভ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি।ভর # ৯
কথাটা আমি প্রায় বলি, যা কিছুর শুরু আছে, তার শেষও আছে।আজ আপনার মধ্যে যে কষ্ট দেখা যাচ্ছে, আগামীকাল তার অবসান ঘটবে।কথাটা মনে রাখবেন।শুভ হোক আপনার!
মীন১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ।ভর # ৩
শাস্ত্রমতে, মীন একটি চমৎকার রাশি।চলতি সপ্তাহে প্রিয় মীন, আপনি আপনার মনের শক্তি দিয়ে অন্যের সমস্যা লাঘব করতে পারবেন।আপনার দৃষ্টিটা নিজের ভেতর থেকে বাইরের দিকে নিক্ষেপ করুন, দেখবেন জীবন কত সুন্দর হয়ে ওঠে।সেই পুরোনো কথাটা স্মরণ করুন: আমরা নিজের জন্য তো বটেই, অন্যের জন্যও বাঁচি।মনে থাকবে তো?
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ।বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি।ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে।এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী