আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২৩ অক্টোবর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। শুভ রং—সবুজ, ক্রিম, চকলেট। শুভ রত্ন—হীরা, চায়নিজ জেড। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি শামসুর রাহমান, ফুটবলার পেলে, হানিফ সংকেত। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। কর্মস্থলে অন্যের দেওয়া তথ্য আপনার উপকারে লাগতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২২ মে-২১ জুন)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে আগের ব্যর্থতা ঘুচতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। তীর্থ ভ্রমণ শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাত্রাপথে সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।