আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৩০ অক্টোবর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯।গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—লাল, হলুদ, ধূসর। শুভ রত্ন—রক্ত প্রবাল, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—চলচ্চিত্র ব্যক্তিত্ব ফজলুর রশীদ ঢালী, কবি বুদ্ধদেব বসু, ফুটবলার ম্যারাডোনা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। 
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থভ্রমণ শুভ। 

মিথুন (২২ মে-২১ জুন)

বেকারদের কেউ কেউ আজ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। তীর্থভ্রমণ শুভ। 

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

কর্মস্থলে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন। 

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে আজ গুরুত্বপূর্ণ কোনো ঘটনার মুখোমুখি হতে পারেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে। 

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও মনকে নাড়া দিতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। তীর্থভ্রমণ শুভ। 

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন। 

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে তৎপর হোন। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।