আপনার রাশিফল

আজ ৩১ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—হালকা সবুজ, কমলা, বাদামি। শুভ রত্ন—রুবি, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি জন কিটস, চিয়াং কাইশেক, রসায়নবিদ অ্যাডলফ বায়ার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পাওনা আদায় হবে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে বিদেশ থেকে এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।