আপনার রাশিফল

আজ ৫ নভেম্বর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং—সবুজ, কমলা ও মেরুন। শুভ রত্ন—পান্না, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আনোয়ারা সৈয়দ হক, ফটোগ্রাফার সাধন রায়। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।
মিথুন (২২ মে—২১ জুন)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয় নিষ্পত্তি হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। পাওনা আদায় হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝি দূর হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায় হতে পারে। তীর্থভ্রমণ শুভ।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। তীর্থভ্রমণ শুভ।