আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ ৩ ডিসেম্বর। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। শুভ রং—হলুদ, ধূসর, মেরুন। শুভ রত্ন—পীত পোখরাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ভাষাসৈনিক আবদুল মতিন, চলচ্চিত্র ব্যক্তিত্ব জ্যাঁ লুক গদার, বিপ্লবী ক্ষুদিরাম বসু। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না।
মিথুন (২২ মে—২১ জুন)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। পাওনা আদায় হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। তীর্থভ্রমণ শুভ।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।