আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ ৭ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রত্ন—ক্যাটস আই, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—খন্দকার শাহাদাত হোসেন, গণিতজ্ঞ গ্যাব্রিয়াল মার্সেল, চিত্রশিল্পী স্টুয়ার্ড ডেভিস। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। তীর্থভ্রমণ শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।