আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ ১০ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—হালকা সবুজ, মেরুন, ধূসর। শুভ রত্ন—রক্তপ্রবাল, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—ইতিহাসবেত্তা যদুনাথ সরকার, সুরকার সমর দাশ, সাংবাদিক আখতারুজ্জামান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। শিক্ষা কিংবা গবেষণার জন্য স্বীকৃতি পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। তীর্থভ্রমণ শুভ।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মিথুন (২২ মে—২১ জুন)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন² থাকতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। 

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। 

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।