আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ ২০ ডিসেম্বর। আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা নীল, সবুজ, মেরুন। শুভ রত্ন—পান্না, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—বদরুদ্দীন উমর, সুরকার আলতাফ মাহমুদ, রসায়নবিদ থমাস গ্রাহাম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। তীর্থভ্রমণ শুভ।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন² থাকবে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে—২১ জুন)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে সফল হতে পারেন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আজ কারও কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে কুশলী হোন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।