আপনার রাশিফল
আজ ৫ জানুয়ারি। আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মকর রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—হালকা নীল, বাদামি, সাদা। শুভ রত্ন—ইন্দ্রনীলা, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—সম্রাট শাহজাহান, জুলফিকার আলী ভুট্টো, সুকুমার বড়ুয়া। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায় হবে। প্রেমের ক্ষেত্রে আজ ভাগ্য অনুকূলে থাকতে পারে। পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমের ব্যাপারে ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। পাওনা আদায় হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন।