আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ ১৫ ফেব্রুয়ারি ২০১৭। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং—লাল, সোনালি, ধূসর। শুভ রত্ন—ক্যাটস আই, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—জ্যোতির্বিদ গ্যালিলিও, সম্রাট বাবর, বাউল সাধক শাহ আবদুল করিম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)

শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায় হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ আপনার বন্ধুভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে। যাবতীয় কেনাকাটা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। যৌথ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।