আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২২ এপ্রিল। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৬। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও রোববার। শুভ রং—হালকা লাল, বেগুনি, কমলা। শুভ রত্ন—হিরে, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—রুশ নেতা লেনিন, কথাশিল্পী জোবায়দা গুলশান আরা, সাংবাদিক রফিকুজ্জামান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন। যাঁরা এর আগে প্রেমে ব্যর্থ হয়েছেন, তঁাদের কারও কারও আজ নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। 

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

বৈদেশিক যোগাযোগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

মিথুন (২২ মে-২১ জুন)

বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। 

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। 

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

চাকরিতে কারও কারও কর্মস্থলে পরিবর্তনের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে। 

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। সৃজনশীল কাজের জন্য পুরস্কৃত হতে পারেন। 

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ব্যাপারে কেউ কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। 

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। 

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। 

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। রাজনীতি থেকে দূরে থাকুন। 

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

চাকরিতে কারও কারও বকেয়া পাওনাদির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।