আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ৫ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং—হালকা সবুজ, বাদামি ও মেরুন। শুভ রত্ন—গোমেদ ও পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেতা গ্রেগরি পেক, রাজনীতিবিদ জগজীবন রাম ও শিল্পপতি এ কে খান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক লেনদেন শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
চাকরিতে কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির বন্ধুদের কারও কারও জন্য দিনটি কর্মস্থলে আকস্মিক সুযোগ সৃষ্টি করতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। পারবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ফাটকা ব্যবসায় কপাল ফিরতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।