আপনার রাশিফল

আজ ৯ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গলবার। শুভ রং—লাল, মেজেন্টা, ধূসর। শুভ রত্ন—রক্ত প্রবাল, রুবি। বিশিষ্ট ব্যক্তিত্ব—গায়ক পল রবসন, রোকনুজ্জামান খান দাদাভাই, আয়াতুল্লাহ খোমেনি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার
রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো চাকরির খোঁজ পাবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিকমনকে উসকে দিতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে
পারে। কর্মস্থলে দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। মিডিয়াকর্মীদের কেউ কেউ চমকপ্রদ তথ্য পরিবেশন করে দর্শক-শ্রোতার মাঝে সাড়া ফেলতে সক্ষম হবেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রিয়জনের সান্নিধ্যে দিনটি আনন্দময় হয়ে উঠতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বৈদেশিক যোগাযোগ শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে অংশীদারের সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। দূরের যাত্রা শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো বন্ধুর মাধ্যমে উপকৃত হতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। কর্মস্থলে অন্যের সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা আজ ঘুচে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।