আপনার রাশিফল
আজ ৭ মার্চ। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা সবুজ, মেরুন, সোনালি। শুভ রং—গোল্ডেন টোপাজ, মুন স্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনয়শিল্পী শওকত আকবর, সুচরিতা, গীতিকার এস এম হেদায়েত। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১মার্চ-২০এপ্রিল)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।
বৃষ (২১এপ্রিল-২১মে)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
মিথুন (২২মে-২১জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন।
কর্কট (২২জুন-২২জুলাই)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে।
সিংহ (২৩জুলাই-২৩আগস্ট)
বৈদেশিক যোগাযোগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪আগস্ট-২৩সেপ্টেম্বর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
তুলা (২৪সেপ্টেম্বর-২৩অক্টোবর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন। যাবতীয় কেনাকাটা শুভ।
বৃশ্চিক (২৪অক্টোবর-২২নভেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ সৌভাগ্যের সূচনা করতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ।
ধনু (২৩নভেম্বর-২১ডিসেম্বর)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন।
মকর (২২ডিসেম্বর-২০জানুয়ারি)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।
কুম্ভ (২১জানুয়ারি-১৮ফেব্রুয়ারি)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মীন (১৯ফেব্রুয়ারি-২০মার্চ)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।