আপনার রাশিফল
আজ ১০ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—লালের যেকোনো শেড, বেগুনি, মেজেন্টা। শুভ রত্ন—রুবি, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাংবাদিক জোসেফ পুলিৎজার, অভিনেতা ওমর শরীফ, হানিম্যান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ আকাস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রিয়জনের মন রক্ষার জন্য তার পছন্দের জিনিসটি উপহার দিন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ই-মেইলে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে অনুকূল সাড়া পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।