আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১১ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—হালকা সবুজ, ধূসর, সোনালি। শুভ রত্ন—গার্নেট, গোল্ডেন টোপাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—জ্যোতির্বিদ উইলিয়াম ক্যাম্পবেল, কবি আতিলা জোসেফ, বিজন সরকার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আজ অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিকমনকে উসকে দিতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে মন দেওয়া-নেওয়ার শুভসূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আর্থিক লেনদেন শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিকমনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।