আপনার রাশিফল
আজ ১২ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—সোনালি, হালকা নীল, অফ হোয়াইট। শুভ রত্ন—অ্যামিথিস্ট, ওপাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—গায়ক ডেভিড ক্যাসিডি, প্রাণীবিদ রিচার্ড গোল্ড স্মিথ, গণিতজ্ঞ ফার্ডিনান্ড লিন্ডেম্যান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে প্রতিপক্ষ গুজব ছড়িয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আপনি একজন শেয়ার ব্যবসায়ী হয়ে থাকলে আজ লাভের মুখ দেখতে পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মিথুন (২২ মে-২১ জুন)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষাার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ প্রাধান্য দিতে হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে সফল হতে পারেন। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমের সাফল্যের দেখা পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পরিবারের কারও রোগ মুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। আপনার প্রেমিকমন আজ তার ঠিকানা খুঁজে পাবে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্প-সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি বিভিন্ন প্রদর্শনীতে প্রশংসিত হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সস্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।