আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২২ জুলাই। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৪। গুরুত্বপূর্ণ দিন রবি ও সোমবার। শুভ রং—হলুদ, ক্রিম, মেরুন। শুভ রত্ন—পীত পোখরাজ, মুনস্টোন। বিশিষ্ট ব্যক্তিত্ব—সাহিত্যিক প্যারীচাঁদ মিত্র, চিত্রশিল্পী এডওয়ার্ড হুপার, গায়ক মুকেশ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাবতীয় কেনাকাটা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। কর্মস্থলে আপনার কর্মকাণ্ড প্রশংসিত হবে।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে কুশলী হোন। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন। রাজনৈতিক পরিমণ্ডলে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যাত্রাপথে সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। তীর্থ ভ্রমণ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।