আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৯ আগস্ট। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—লাল, বাদামি, হালকা সবুজ। শুভ রত্ন—পান্না, প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—এম আর আখতার মুকুল, রামেন্দু মজুমদার, সাংবাদিক হেদায়েত হোসেন মোর্শেদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভালো লাগার মানুষটি ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন)

শিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

শিক্ষার্থীদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। জমিজমা–সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।