আপনার রাশিফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ২৬ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৮। গুরুত্বপূর্ণ দিন শুক্র ও শনিবার। শুভ রং—জলপাই সবুজ, আকাশি, অফ হোয়াইট। শুভ রত্ন—চাইনিজ জেড, এমথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—সেক্সপিয়ার, কাজী আবদুল ওয়াদুদ, ওস্তাদ আয়াত আলী খান। এবার চলুন জেনে নেওয়া যাক
আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ লাভবান হতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। ফেসবুক দেখুন—কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জিত হতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে পেতে পারেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা
শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বৈদেশিক যোগাযোগ শুভ। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন।