আপনার রাশিফল

আজ ৩০ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—হলুদ, অফ হোয়াইট, মেজেন্টা। শুভ রত্ন—পীত পোখরাজ, হিরে। বিশিষ্টব্যক্তিত্ব—অভিনেতা রবার্ট শ, সুরকার সুধীন দাশ, চিত্রপরিচালক শেখ নেয়ামত আলী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজীভাব বিরাজ করবে। ছাত্রছাত্রীদের কেউ কেউ বিদেশে অধ্যয়নের সুযোগ পেতে পারেন। পাওনা আদায় হবে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। চাকরিতে কারও কারও বেতনবৃদ্ধির সম্ভাবনা আছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে সাবিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের জিনিসটি উপহার দিন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হবে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। প্রেমের
ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের কারও সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে মন দেওয়া-নেওয়ার শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।